ঢাকা ০৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাহিদ-হাসনাত-সারজিস একসময় ছাত্রলীগ করতো: প্রতিমন্ত্রী মীর শাহে আলম জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে শাহবাজ শরিফের সাক্ষাৎ, যা আলোচনা হলো জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ নিখুঁত নয়, তবে এর বিকল্প অকল্পনীয় : খলিলুর রহমান সৌদি আরবকে সহায়তায় জরুরি বৈঠকে তুরস্ক-পাকিস্তান প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন, ভাষণে বিশ্বশান্তি ও জনকল্যাণমুখী বাংলাদেশের রূপরেখা: মাহ্দী আমিন ৫ জেলার চরে অর্থকরী ফসল বাদাম ও কাউন প্রয়োজন সঠিক উপকরণ, প্রশিক্ষণ ও পরামর্শ বদলে যাবে কৃষকের ভাগ্য আসল ইলিশ চিনবেন যেভাবে হালান্ডের জোড়া গোলে ২৮ বছরের অপেক্ষার অবসান নরওয়ের

কে তার বুকে-পিঠে লিখে দিয়েছে : এরশাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০১৫
  • ৫২১ বার

ডা. মিলন ও নূর হোসেন হত্যার তদন্ত ও বিচার দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে মিলন ও নূর হোসেন হত্যার তদন্ত করে বিচার করা হবে বলেও উল্লেখ করে তিনি। এরশাদ বলেন, নূর হোসেনকে কে বা কারা সাজিয়ে দিয়েছে, কে তার বুকে-পিঠে লিখে দিয়েছে, তাদেরসহ পরিকল্পনাকারীদের খুঁজে বের করা হবে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ আজ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সমবেত জনতার উদ্দেশ্যে এসব কথা বলেন। এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, দলীয় সংসদ সদস্য, পার্টির কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দসহ অসংখ্য নেতাকর্মী তার সঙ্গে ছিলেন। এরশাদ বলেন, ’৯০-এর পরে রাজনৈতিক কারণে শত সহস্র মানুষ জীবন হারালেও তাদের শহীদ বলা হয় না। তাদের নামে কোনো স্মৃতির মিনার বা চত্বর হয় না। অথচ মিলন ও নূর হোসেনকে নিয়ে কত কথাই না বলা হয়। তিনি বলেন, রাষ্ট্রপতি হিসেবে আমিই প্রথম শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছি। শহীদের আত্মা তখনই শান্তি পাবে যখন দেশের মানুষ শান্তি ও নিরাপত্তায় বসবাস করতে পারবে। হিংসা-হানাহানি দূর হবে, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাহিদ-হাসনাত-সারজিস একসময় ছাত্রলীগ করতো: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

কে তার বুকে-পিঠে লিখে দিয়েছে : এরশাদ

আপডেট টাইম : ১২:১৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০১৫