ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ভুল কীটনাশকে পেঁয়াজ চাষির মাথায় হাত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৬:১০ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০
  • ৩৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ চুয়াডাঙ্গার জীবননগরে কিটনাশক ব্যবসায়ীর ভুল পরামর্শে এক কৃষকের ৪ বিঘা জমির পেঁয়াজের চারা নষ্ট হয়েছে। এতে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ কৃষকের।

ক্ষতিগ্রস্ত কৃষক সুমন বলেন, আমি জীবননগর বিজিবি ক্যাম্প সংলগ্ন মাঠে ৪ বিঘা জমিতে পেঁয়াজের চাষ করি। জমিতে শ্যামা ঘাস নামের আগাছা মারার জন্য  শহরের মুন্সী মার্কেটের কিটনাশক ব্যবসায়ী মিজানুর রহমানের কাছে যাই। তিনি  আমাকে জি ক্লিন নামের ৩ বোতল কিটনাশক দেন। বুধবার সকালে তার দেয়া কীটনাশক জমিতে প্রয়োগ করি।

তিনি আরো বলেন, শনিবার সকালে জমিতে গিয়ে দেখি সব পেঁয়াজের চারা লালছে হয়ে গেছে। এতে আমার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। দোকানিকে জানালে কোন সমাধান না দিয়ে তিনি আমার সঙ্গে খারাপ আচড়ণ করেন। দুপুরে জীবননগর থানায় কিটনাশক ব্যাবসায়ী মিজানুরের বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

এ ব্যাপারে বিশ্বাস ফার্টিলাইজারের মালিক মিজানুর রহমান বলেন, আমি সুমনের পেঁয়াজের জমিতে গিয়েছি। আমার দেয়া ঔষধে কোনো ক্ষতি হয়নি। তার জমিতে আগা মরা রোগ হতে পারে।

জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ বলেন, কৃষক সুমন একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ভুল কীটনাশকে পেঁয়াজ চাষির মাথায় হাত

আপডেট টাইম : ০৭:৩৬:১০ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০