ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ক্ষুদে ফুটবলে ব্রাজিলকে হারিয়ে সেমিতে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০১৫
  • ৫২৯ বার

ডানা ও গোথিয়া কাপে ব্রাজিল-আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব ফুটবলে হৈচৈ ফেলে দিয়েছিল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) অনুর্ধ্ব-১২ দল। প্রায় দুই যুগ পর আবারও বাংলাদেশের ক্ষুদে ফুটবলাররা হারিয়েছে ব্রাজিলকে।

মালয়েশিয়ায় অনুষ্ঠিত সুপার মক কাপে ব্রাজিলের ক্লাব করিন্থিয়ান্সের অনূর্ধ্ব-১৩ দলকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের প্লেট সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের ক্ষুদে ফুটবলাররা। শনিবার ক্রোয়েশিয়ার ডায়নামো জাগরেভের বিপক্ষে সেমিফাইনালে লড়বে বাংলাদেশ।

গোলের সূচনা করেছিল ব্রাজিলই। ম্যাচের ১৩ মিনিটে ফ্রি-কিক থেকে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। প্রথমার্ধে বাংলাদেশের রক্ষণভাগের খেলোয়াড়রা আশানুরূপ খেলতে পারেনি।

তবে প্রথমার্ধ শেষ হওয়ার ৫ মিনিট আগে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। জিহান গোল করে সমতা ফেরায় দলকে (১-১)। এই স্কোরেই প্রথমার্ধের খেলা শেষ হয়েছিল।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আক্রমণাত্মক হয়ে উঠেছিল। তাতেই ব্রাজিলিয়ান রক্ষণভাগের শক্ত দুর্গ কেঁপে ওঠে। জিহান সেই প্রতিরোধ চুরমার করে আবারও গোল করে এগিয়ে দেয় বাংলাদেশকে (২-১)। এই গোলের পর নানাভাবে চেষ্টা করেও বাংলাদেশকে আর টলাতে পারেনি ব্রাজিলের এই ক্ষুদে দলটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ক্ষুদে ফুটবলে ব্রাজিলকে হারিয়ে সেমিতে বাংলাদেশ

আপডেট টাইম : ০১:১৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০১৫