ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

শেখ হাসিনার অপেক্ষায় পদ্মা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০১৫
  • ৪২২ বার

২৩টি জেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতুর নদী শাসন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করতে শনিবার মুন্সিগঞ্জে যাচ্ছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপেক্ষায় পদ্মা পাড়ের মানুষ। সকাল ১০ টায় পদ্মার ওপারে জাজিরা পয়েন্টে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এরপর মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর মূল অবকাঠামোর চূড়ান্ত পাইলিং স্থাপন কাজের শুভ সূচনা করবেন তিনি। পদ্মা সেতু প্রকল্প এলাকার মাওয়া চৌরাস্তা সংলগ্ন মাঠে বিকেল তিনটায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। বিশাল আকারের বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন আর তোরণে সাজানো হয়েছে পুরো পদ্মা সেতু প্রকল্প ও ঢাকা-মাওয়া মহাসড়কের আশপাশ এলাকা। শোভাযাত্রা ও মিছিল মিটিং করে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব দফতরের সাথে সমন্বয় সভাও করা হয়েছে। প্রধানমন্ত্রীর জনসভা মিলন মেলায় পরিণত হবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি। তিনি জানান, প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে নেতাকর্মীরা কাজ করছেন। জনসভায় দুই লক্ষাধিক মানুষ যোগ দেবেন বলে আশা করেন তিনি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছেন, সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজ বাস্তবায়ন করা। প্রধানমন্ত্রীর আগমনের মধ্যদিয়ে সেই চ্যালেঞ্জ অতিক্রম করবে। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তার প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

শেখ হাসিনার অপেক্ষায় পদ্মা

আপডেট টাইম : ১০:১৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০১৫