ঢাকা ১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

নারীর অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করছেন `সিস্টার হেলেন’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৭:৩২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০১৫
  • ৪৪৪ বার
বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে নারীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি করলেই হবে না। সাথে সাথে তাদের অর্থনৈতিক মুক্তিও দিতে হবে। আর সমাজের সকল স্তরের নারীদের অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করছেন নারী উদ্যোক্তা ও উন্নয়ন কর্মী হেলেনা জাহাঙ্গীর।
শনিবার বিকালে রাজধানীর বিএমএ মিলনায়তনে হেলেনা জাহাঙ্গীরের উপর নির্মিত ‘সিস্টার হেলেন’ প্রামাণ্য তথ্যচিত্র প্রদর্শণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। নারীর অর্থনৈতিক মুক্তির ক্ষেত্রে পিছিয়ে আছে দেশ। এদেশের নারীদের অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করছেন হেলেনা জাহাঙ্গীর।
কর্নেল (অব.) কামারুজ্জামান বলেন, আমাদের দেশে শত প্রতিকূলতার মধ্যে নারীদের এগিয়ে যাওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার। তাদের চলার পথে অনেক কাঁটা থাকে। তাই সামনে কাঁটা দেখলে ভয় পেলে চলবে না। সেই কাঁটা মাড়িয়েই তাদের এগিয়ে যেতে হবে।
শিল্পপতি দেলোয়ার হোসেন রানা বলেন, দেশে নারীদের চলার পথ মসৃণ নয়। সমাজে পিছিয়ে পড়া নারীদের জন্য কাজ করছেন আরেকজন নারী। তিনি মাদার তেরেসার মত পিছিয়ে পড়া নারীদের উন্নয়নের জন্য নিজের জীবন ব্যয় করছেন। তাই আমরা আজ থেকে তাকে ‘সিস্টার হেলেন’ বলবো।
হেলেনা জাহাঙ্গীর বলেন, একটা সময়ে তো নারী বাইরেই বের হতো না। কেবল ঘরের কাজ করত। বাইরে যাওয়া তার নিষেধ ছিল। এই সামাজিক বিধি নিষেধ ধীরে ধীরে কমেছে। আমার পরবর্তী সময়ে হয়তো আরও কমবে। নারীর সাফল্য, নারীর অগ্রগতি, সমাজ স্বীকার করতে চায় না। এটা আজ থেকে নয়, পুরুষতান্ত্রিক সমাজে এটা হয়ে আসছে অনেক দিন ধরে। সমাজটা পুরুষশাসিত। ফলে একদিনে আপনি পরিবর্তন চাইলে হবে না। এবং পরিবর্তনে পুরুষদেরও এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, আমরা স্বপ্ন দেখি বাংলাদেশ হবে পৃথিবীর উন্নত দেশসমূহের মধ্যে অন্যতম। কিন্তু আমাদের সেই স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না যদি না নারীদের অর্থনৈতিক মুক্তি না হয়। নারীদের অর্থনৈতিক মুক্তির জন্য আমৃত্যু কাজ করতে চাই আমি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গড়বো বাংলাদেশের আহ্বায়ক অধ্যাপক শাহেদা, লে. কর্ণেল (অব.) ফরিদুল আকবর, মেজর(অব.) জিল্লুর রহমান, হোসনে আরা ইদ্রিস প্রমুখ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

নারীর অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করছেন `সিস্টার হেলেন’

আপডেট টাইম : ০৬:২৭:৩২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০১৫