ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

মুক্তিযোদ্ধা-শহীদ পরিবারদের জন্য সুখবর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪১:৩৪ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০১৫
  • ৪১৫ বার

মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারদের সুখবর দিলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেছেন, মুক্তিযোদ্ধাদের ভাতা দ্বিগুণেরও বেশি করা হচ্ছে। সেইসঙ্গে শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারকেও ভাতার আওতায় আনা হচ্ছে। রোববার রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামে মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধে অংশ নেয়া যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আ ক ম মোজাম্মেল হক বলেন, এসব বিষয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদনও দিয়েছেন। দুয়েকদিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। অনুষ্ঠানে অংশ নিয়ে আইজিপি এ কে এম শহীদুল হক বলেন, মুক্তিযুদ্ধে চেতনার সঙ্গে বর্তমানের জঙ্গিবাদ সম্পূর্ণ বিপরীতমুখী। মৌলবাদের বিরুদ্ধে আমাদের আরেকটি যুদ্ধ করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর মৃত্যুর পর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগ পর্যন্ত মুক্তিযোদ্ধারা নিজেদের আড়াল করে রাখতেন। শেখ হাসিনা না থাকলে বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার হত না। এখন এসব বিচার হচ্ছে, জাতি কলঙ্কমুক্ত হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া প্রমুখ। অনুষ্ঠানে ১৯৭১ মালের ২৫ মার্চ রাতে প্রথম প্রতিরোধে অংশ নিয়ে শহীদ ১৩জনের পরিবার, পরে মারা যাওয়া ৮ জন ও জীবিত ২৩ জনকে ৪ থেকে ৫ লাখ টাকা করে দেয়া হচ্ছে। জীবিতদের উত্তরীয়ও পরিয়ে দেয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

মুক্তিযোদ্ধা-শহীদ পরিবারদের জন্য সুখবর

আপডেট টাইম : ১১:৪১:৩৪ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০১৫