ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

নেইমারকে বার্সেলোনায় ফেরানো উচিত, তবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০
  • ৩৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ গ্রীষ্মকালীন দলবদলে নেইমারকে বার্সেলোনায় ফেরানোর পরামর্শ দিয়েছেন ক্লাবটির সাবেক সহ-সভাপতি  জর্ডি মেস্ত্রে। সেক্ষেত্রে ব্রাজিলিয়ান তারকাকে আচরণে কিছু পরিবর্তন আনতে হবে বলে মনে করেন তিনি। ২০১৭ সালে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেই ক্লাবে (পিএসজি) যোগ দেন নেইমার। গত গ্রীষ্মকালীন দলবদলে নেইমারকে দলে ফেরানোর চেষ্টা করেছিল বার্সেলোনা। বার্সায় ফেরার ইচ্ছার কথা অনেকবার জানিয়েছেন নেইমার নিজেও। মাঠে ও মাঠের বাইরে যখন বার্সেলোনা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, তখন ‘নেইমারকে বার্সেলোনায় ফেরানো অসম্ভব নয়’ বলে মন্তব্য করেন ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদাল। আর স্প্যানিশ ক্রীড়া বিষয়ক পত্রিকা মুন্দো দেপোর্তিভোকে দেয়া সাক্ষাৎকারে এবার নেইমারকে দলে ফেরানোর তাগিদ দিলেন সাত মাস আগে দায়িত্ব ছাড়া মেস্ত্রে। জর্ডি মেস্ত্রে বলেন, ‘আবেগের জায়গা থেকে দেখলে, সে (নেইমার) যেভাবে ক্লাব ছেড়েছিল, আমি তাকে দলে ফেরাতাম না।

কিন্তু খেলোয়াড়ি দিক বিবেচনা করলে হ্যাঁ, আমি তাকে ফেরাতাম। যদি আমরা কিছুই জিততে না পারি, তাহলে যেভাবেই হোক নেইমারকে ফেরানো উচিত।’
ফিরতে চাইলে ২৮ বছর বয়সী নেইমারকে কিছু শর্তও জুড়ে দিয়েছেন ৫৭ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড। মেস্ত্রে বলেন, ‘যদি সে ফেরে তাহলে তাকে শোধরাতে হবে। ক্লাবের বিপক্ষে করা মামলা প্রত্যাহার করতে হবে, ক্ষমা চাইতে হবে এবং যতটুকু সম্ভব নিয়ম মেনে জীবনযাপন করতে হবে। নেইমারের বার্সা ত্যাগের মুহূর্তটি মনে করিয়ে দেন মেস্ত্রে, ‘কেউ জানতো না যে সে চলে যাচ্ছে। সে কাউকে কিছু বলেনি। এরপর (ক্লাব ছাড়ার পর) সে অনুতাপে কাঁদতে লাগলো এবং আমাদের জানালো, সে ফিরতে চায়।’
অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে কোপা দেল রে থেকে বিদায় নেয়া বার্সেলোনা স্প্যানিশ লা লিগা পয়েন্ট তালিকায় নেমে গেছে দ্বিতীয় স্থানে। গত মাসে আরনেস্তো ভালভারদেকে বরখাস্ত করে কোচ কিকে সেতিয়েন েনিয়োগ দেয় তারা। কোচ ভালভারদের আমলে খেলোয়াড়দের নিবেদন নিয়ে গত সপ্তায় প্রশ্ন তোলেন আবিদাল। আর এ নিয়ে সাবেক সতীর্থের কড়া সমালোচনা করেন অধিনায়ক লিওনেল মেসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নেইমারকে বার্সেলোনায় ফেরানো উচিত, তবে

আপডেট টাইম : ০৯:৫৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০