ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

ক্রিকেটে বিশ্বজয়ী আকবরকে গণসংবর্ধনা দিতে প্রস্তুত রংপুর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০
  • ২৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের বিশ্বজয়ী অধিনায়ক আকবর আলীকে গণসংবর্ধনা দেবে রংপুর সিটি করর্পোরেশন। এজন্য প্রাথমিক প্রস্তুতিও নেওয়া হয়েছে।

বুধবার দুপুরে গণসংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের কথা ইত্তেফাককে জানান রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও সংশ্লিষ্ট ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সেকেন্দার আলী।

বৃহস্পতিবার তার নিজ গ্রাম জুম্মাপাড়ায় গণসংবর্ধনার দেয়া হবে। তাকে বরণ করার জন্য সৈয়দপুর বিমান বন্দর থেকে কয়েক হাজার মোটর সাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। জুনিয়র টাইগার অধিনায়ক আকবর আলী রংপুরে আসলে তাকে বীরোচিত সংবর্ধনা প্রদান করা হবে।

নগর ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিটি মেয়র বলেন, বাংলাদেশের বিশ্বকাপ জয় এটা বলতেই আকবর নামটা চলে আসছে। আকবর শুধু রংপুরের গর্ব নয় সারাদেশের গর্ব। অধিনায়ক আকবর ক্রিকেট বিশ্বের গর্ব। রংপুরের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে আমরা তাকে সংবর্ধিত করবো।

আত্মবিশ্বাসী আকবর আলীর পথ ধরে আগামীর তারুণ্য বাংলাদেশকে বিশ্ব ক্রীড়াঙ্গনে এগিয়ে নিয়ে যাবে। অন্য সবার মত সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাও একই স্বপ্ন দেখেন।

মেয়র বলেন, পৃথিবীর বহু দেশে পেশার দক্ষতা দেখে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়। কিন্তু আমাদের দেশে সেটি দেওয়া হয় না। আমি চাই আকবর আলীকে তার দক্ষতা ও যোগ্যতার যথাযথ পৃষ্ঠপোষকতা দেওয়া হোক। এতে করে হাজারো আকবর তৈরি হবে। যারা একদিন পিছিয়ে পড়া বাংলাদেশকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠত্বের আসনে নিয়ে যাবে।

এসময় রংপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে বিশ্ব জয়ের এই ঐতিহাসিক অর্জনের নায়ক আকবর আলীসহ দলের সকল খেলোয়াড়, তাদের পরিবার, ক্রীড়ানুরাগী প্রধানমন্ত্রী এবং দেশবাসীকে ধন্যবাদ জানান সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্রিকেটে বিশ্বজয়ী আকবরকে গণসংবর্ধনা দিতে প্রস্তুত রংপুর

আপডেট টাইম : ০৯:০৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০