হাওর বার্তা ডেস্কঃ প্রায় ভুলে যাওয়া’ গোলের দেখা পেলেন এডিনসন কাভানি। ছয় মাস পর। তার ও এমবাপের দারুণ পারফরম্যান্সে সপ্তম লিগ ১ শিরোপা জয়ের পথে থাকা পিএসজি এদিন ৪-২ দুই গোলে হারিয়েছে লিঁওকে।
ইনজুরি থেকে ফেরা কাভানি সর্বশেষ গোল করেন গত আগস্টে। এরপর কালেভদ্রে তাকে দেখা গেছে সেই আগের ফর্মে।
পিএসজিকে প্রথম এগিয়ে দেন ডি মারিয়া, ২২তম মিনিটে। এরপর গোল পান এমবাপে। এরপর মার্কেল ডি অলিভেরা আত্মঘাতী গোল করেন।
এই জয়ের পর ২৪ ম্যাচে ৬১ পয়েন্ট পিএসজির। দ্বিতীয় স্থানে থাকা মার্শেই তাদের থেকে ১২ পয়েন্ট পিছিয়ে!
পাঁজরে ব্যথার কারণে এদিন খেলেননি নেইমার। তার অনুপস্থিতিতে ইকার্দি সেভাবে নিজেকে প্রমাণ করতে পারেননি। দ্বিতীয়ার্ধে তার বদলি হিসেবে মাঠে আসেন কাভানি। ৭৯তম মিনিটে ১৯৯তম গোলটি করে ফেলেন।
Reporter Name 

























