ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

জিম্বাবুয়ের সিরিজের ওয়ানডে ম্যাচগুলো হবে সিলেটে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
  • ২৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের ভেন্যু পরিবর্তন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিলেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনুরোধে ওয়ানডে সিরিজের ভেন্যু চট্টগ্রাম থেকে সিলেটে স্থানান্তর করেছে বোর্ড।

জিম্বাবুয়ে ক্রিকেট দলের বাংলাদেশ সফরের প্রথমিক সুচি অনুযায়ী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ১, ৩ ও ৬ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তিনটি ওয়ানডে ম্যাচ। নতুন সুচি অনুযায়ী একই তারিখে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ‘ভেন্যু পরিবর্তনের কোন সুনির্দিষ্ট কারণ নেই। সিলেট তাদের ভেন্যুতে আরো বেশি করে ম্যাচ আয়োজনের অনুরোধ জানানোয় মুলত ভেন্যু পরিবর্তনের এই সিদ্ধান্তটি নেয়া হয়েছে।’

চট্টগ্রামে সচরাচর নিয়মিতভাবেই প্রচুর সংখ্যক ম্যাচের আয়োজন করা হয়। সুতরাং আমরা ভেবেছি সিলেটকে আরো কিছু বেশি সুযোগ দেয়া দরকার। কারণ সেখানকার ভেন্যুটিও আইসিসি অনুমোদিত।’

বিসিবির ওই কর্মকর্তা আরো বলেন, অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরকালে চট্টগ্রামে একটি টেস্ট ম্যাচের আয়োজন করার সুযোগ রয়েছে। আগামী জুন-জুলাইয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘অস্ট্রেলিয়া যখন দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে তখন চট্টগ্রাম একটি টেস্ট ম্যাচ আয়োজনের সুযোগ পাবে।’

আগামী ১৫ ফেব্রুয়ারি ঢাকা পৌঁছানোর কথা রয়েছে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের। ১৮ ও ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশের সঙ্গে দুই দিনের একটি অনুশীলন ম্যাচ খেলবে তারা। ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক দলের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে তারা।

এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সিলেট সফর করবে দল দুটি। ১, ২ ও ৬ মার্চ তিন ম্যাচের সিরিজ শেষ করে দল দুটি ঢাকায় ফিরে আসবে। ঢাকায় আগামী ৯ ও ১১ মার্চ দুই ম্যাচের টি-২০ সিরিজে প্রতিদ্বন্দ্বিতা করবে দুই দল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জিম্বাবুয়ের সিরিজের ওয়ানডে ম্যাচগুলো হবে সিলেটে

আপডেট টাইম : ১১:০৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০