ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

অভিনন্দনের জোয়ারে ভাসছে বিশ্বজয়ী আকবররা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
  • ২৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ অকল্পনীয়, অবিশ্বাস্য, শ্বাসরুদ্ধকর এক জয়ে অধরা সেই স্বপ্নের ট্রফিটি নিজেদের করে নেওয়ায় বিশ্বজয়ী আকবর আলীরা অভিনন্দনের জোয়ারে ভাসছেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ রাজনৈতিক নেতাদের বাইরে তারকারাও অভিনন্দন জানিয়েছেন।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের শিরোপাজয়ী বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক বার্তায় রাষ্ট্রপতি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সব সদস্য, কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, তরুণ ক্রিকেটাররা ভবিষ্যতে দেশের জন্য আরো বড়ো সম্মান বয়ে নিয়ে আসবে। এই জয় দেশের ক্রিকেটের উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে।

মুজিববর্ষের প্রাক্কালে এই জয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল, কোচ, ম্যানেজার এবং সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী আশা রেখে বলেছেন, ‘এই খেলোয়াড়ি মনোভাব ধরে রেখে, এভাবেই ভবিষ্যতে আমাদের আরো এগিয়ে যেতে হবে।’

আইনমন্ত্রী আনিসুল হক বিজয়ী বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘এ বিজয়ের অনুভূতি প্রকাশের ভাষা আমার নেই। খেলোয়াড়, দর্শক ও দেশের মানুষকে অভিনন্দন জানাচ্ছি।’

বাংলাদেশের ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার রাতে বিএনপি মহাসচিবের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, মির্জা ফখরুল বলেছেন, দারুণ হয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ ক্রিকেট। বাংলাদেশের যুবরা ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানান তিনি।

যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের অন্যতম কান্ডারি অভিষেক দাসের পরিবারের সাধুবাদ পেলেন তার জেলা নড়াইলের সন্তান বাংলাদেশ ওয়ান ডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। পেসার মাশরাফির বেড়ে ওঠা যে শহরে, সেই নড়াইলে বড়ো হয়েছেন অভিষেক। ফাইনালে তিন উইকেট পেয়েছেন অভিষেক। এই জয়ে উচ্ছ্বসিত অভিষেকের বাবা নড়াইল শহরের বাসিন্দা অসিত দাস। নিজের ছেলেসহ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সব ক্রিকেটারের জন্য দোয়া চেয়েছেন তিনি। আনন্দের এই মুহূর্তে অভিষেকের পাশে দাঁড়ানো মাশরাফির ভূমিকার কথা বলতে ভোলেননি নড়াইল পৌরসভার রূপগঞ্জ বাজারে একটি দোকানের কর্মচারী অসিত।

নিজের উত্তরসূরিদের অভিনন্দন জানিয়ে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, তোমরা ভবিষ্যতের দিকে চোখ রাখো। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, ‘অভিনন্দন বাংলাদেশ। বিশেষ করে আমার শহরের ছেলে অভিষেক দাস। এছাড়া রাকিবুল, শরীফুল, ইমন এবং দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফ—সবাইকে অভিনন্দন। তুমি দুর্দান্ত আকবর (আলী)। শুধু আবেগটা ধরে রাখতে পারলেই হবে। কী অসাধারণ সাফল্য। বাংলাদেশের প্রতিটা মানুষের জন্য অনিন্দ্য সুন্দর মুহূর্ত।’

ফেসবুকে মুশফিকুর রহিম লিখেছেন, এ অভূতপূর্ব অর্জনকে নিজের ক্যারিয়ারের সেরা সাফল্য। ‘আলহামদুলিল্লাহ! কোনো সন্দেহ ছাড়াই আমি বলে দিতে পারি, বাংলাদেশের ক্রিকেটার হিসেবে এটাই আমার জীবনের সেরা সাফল্য। এই ছেলেরা আমাকে অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি গর্বিত করল। অভিনন্দন সুপারস্টাররা।’

এই জয়ে অভিনন্দন জানিয়েছেন শোবিজ তারকারাও। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তারা এই অভিনন্দন জানান। নায়ক শাকিব খান লিখেছেন, ?‘তরুণ টাইগাররা যে কোনো স্তরে প্রথম বিশ্বকাপ জিতেছে! এটি দুর্দান্ত, শ্বাসরুদ্ধকর, আশ্চর্যজনক।’ চিত্রনায়ক সায়মন সাদিক লিখেছেন, ‘বুজজঈন কিছু? কইছলাম না? আমরা চ্যাম্পিয়ন।’ অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘শাবাশ বাংলাদেশ।’ চিত্রনায়িকা বুবলি লিখেছেন, ‘হ্যাঁ, আমরা এখন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২০ চ্যাম্পিয়ন। বাংলাদেশ যুব বাঘকে অনেক অনেক অভিনন্দন।’ চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে টাইগারদের কুর্ণিশ।’ এমন অনেক তারকা তাদের অভিনন্দন জানিয়েছেন।

জেপির অভিনন্দন

অনূর্ধ্ব-১৯ আইসিসি ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দলের সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম। নেতৃদ্বয় অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়, কোচ এবং অন্যান্য কর্মকর্তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অভিনন্দনের জোয়ারে ভাসছে বিশ্বজয়ী আকবররা

আপডেট টাইম : ০৮:৫৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০