ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
  • ২৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ যুব বিশ্বকাপের সবশেষ পাঁচ ফাইনালের মধ্যে চারবারই জিতেছে পরে ব্যাট করা দল- এ পরিসংখ্যানটি হয়তো বেশ ভালোভাবেই মাথায় রেখেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

তাই তো ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার যুবাদের অধিনায়ক আকবর আলি। ভারতীয়দের দেয়া লক্ষ্য তাড়া করে শিরোপা জিততে পরে ব্যাট করতে নামবে বাংলাদেশ।

নিজেদের একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। বাঁহাতি স্পিনার হাসান মুরাদের পরিবর্তে এসেছেন অভিষেক দাস। অপরিবর্তিত রয়েছে ভারতের একাদশ।

মূলত সকালের দিকে উইকেটে থাকা ময়েশ্চারের সুবিধা নেয়ার জন্যই আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়া হয়ে বলে জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক আকবর আলি। অন্যদিকে টসের সিদ্ধান্ত নিয়ে খুব একটা ভাবছেন না- বলেই জানালেন ভারতের অধিনায়ক প্রিয়াম গার্গ।

এ দুই দল গতবছরই মুখোমুখি হয়েছিল যুব এশিয়া কাপের ফাইনালে। সে ম্যাচেও পরে ব্যাট করেছিল বাংলাদেশ। কিন্তু সহজ সুযোগ পেয়েও শিরোপা জিততে পারেনি আকবর আলির দল।

সেদিন ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলকে মাত্র ১০৬ রানে অলআউট করেছিলেন আকবর আলি, তৌহিদ হৃদয়রা। পরে ১০৭ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে নিজেরা অলআউট হয়ে যায় মাত্র ১০১ রানে, পুড়তে ৫ রানের পরাজয়ের যন্ত্রণায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আপডেট টাইম : ০২:২৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০