ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

রেকর্ড গড়েও দলকে জেতাতে পারলেন না রোনালদো

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
  • ২৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দিয়ে প্রথম মৌসুমটা ঠিক নিজের সেরা ছন্দে ছিলেন না পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে ক্লাবে থিতু হওয়ার পর দ্বিতীয় মৌসুমে দেখা মিলছে চিরচেনা রোনালদো। প্রায় প্রতি ম্যাচেই করছেন গোল আর গড়ছেন রেকর্ড।

তবে শনিবার রাতে রোনালদোর রেকর্ড হলেও, জয় পায়নি তার দল জুভেন্টাস। তুলনামূলক দুর্বল ভেরোনার মাঠে খেলতে গিয়ে ১-২ গোলে হেরে বাড়ি ফিরেছে তুরিনোর বুড়িরা। দলের পক্ষে একমাত্র গোলটি করেছেন রোনালদোই। শেষ দিকে পেনাল্টি থেকে গোল হজম করে পরাজয়ের স্বাদ পেতে হয়েছে জুভেন্টাসকে।

ভেরোনার বিপক্ষে করা গোলটি সিরি আ’তে রোনালদোর টানা দশম ম্যাচে গোল। যা কি না জুভেন্টাসের ইতিহাসে রেকর্ড। এর আগে আর কোনো খেলোয়াড় জুভেন্টাসের হয়ে টানা ১০ ম্যাচে গোল করতে পারেননি। তবে লিগের ইতিহাসের রেকর্ড থেকে আর এক ম্যাচ দূরে রোনালদো।

১৯৯৪-৯৫ মৌসুমে ফ্লোরেন্সের হয়ে আর্জেন্টাইন গ্যাব্রিয়েল বাতিস্তুতা এবং গত মৌসুমে সাম্পদোরিয়ার হয়ে ফাবিও কাগলিয়ারেলা টানা ১১ ম্যাচে গোল করেছিলেন। পরের ম্যাচে গোল পেলেই এ রেকর্ডে উঠে যাবে রোনালদোর নাম। সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে টানা ১১ ম্যাচে গোল করার রেকর্ড রয়েছে রোনালদোর।

অবশ্য রোনালদো রেকর্ড গোল করলেও, শনিবার ভেরোনার বিপক্ষে গোল পায়নি জুভেন্টাসের আর কেউ। যে কারণে হারতেই হয়েছে ম্যাচটি। প্রথমার্ধ গোলশূন্য থাকা ম্যাচে, দ্বিতীয়ার্ধের ২০ মিনিটের সময় গোলের তালা ভেঙেছিলেন রোনালদোই। ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে বল জালে জড়ান তিনি।

ঘরের মাঠে দারুণ খেলতে থাকা ভেরোনা গোল খেয়েও দমে যায়নি। বরং ১১ মিনিট পর দলকে সমতায় ফেরান ফাবিও বোরিনি। আর এর দশ মিনিট পর ডি-বক্সের মধ্যে লিওনার্দো বনুচ্চি হ্যান্ডবল করলে পেনাল্টি পায় ভেরোনা। স্পট কিক থেকে জয়সূচক গোলটি করেন গিয়ামপাওলো পাজ্জিনি।
এ পরাজয়ের পরেও অবশ্য শীর্ষস্থান ধরে রেখেছে জুভেন্টাস। ২২ ম্যাচে ১৭ জয় ও ৩ ড্রতে তাদের সংগ্রহ ৫৪ পয়েন্ট। তবে দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মিলান বেশ ভালোভাবেই চোখরাঙানি দিচ্ছে তাদের। ২২ ম্যাচে ইন্টারের ঝুলিতে রয়েছে ৫১ পয়েন্ট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রেকর্ড গড়েও দলকে জেতাতে পারলেন না রোনালদো

আপডেট টাইম : ১০:৩৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০