ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

রোনালদোর দ্বিগুণ বেতন মেসির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
  • ২৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বের সবচেয়ে বেশি বেতনভোগী ফুটবলারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার মাসিক বেতনের অঙ্কটা পর্তুগিজ যুবরাজ ক্রিস্টিয়ানো রোনালদোর প্রায় দ্বিগুণ। তালিকার তিনে  ব্রাজিলিয়ান তারকা নেইমার। অন্যদিকে কোচদের বেতনের তালিকায় সবার উপরে থাকা ডিয়েগো সিমিওনের নামটা সবচেয়ে বেশি অবাক করেছে। বেতনের দিক থেকে লা লিগার ছয় নম্বরে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের কোচের ধারে কাছে কেউ নেই।
ফরাসি পত্রিকা লেকিপ বিশ্ব ফুটবলের সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার ও কোচদের তালিকা প্রকাশ করেছে। সে তালিকা অনুযায়ী লিওনেল মেসির চেয়ে বেশ কিছুটা পিছিয়ে রোনালদো। আর্জেন্টাইন ফরোয়ার্ডের মাসিক বেতন ৮.৩ মিলিয়ন ইউরো। প্রতি মাসে ৪.৫ মিলিয়ন ইউরো করে পর্তুগিজ ফরোয়ার্ডকে বেতন দিচ্ছে জুভেন্টাস।

আর পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমারের মাসিক বেতন ৩ মিলিয়ন ইউরো। ইতালি ও ফ্রান্সে সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার রোনালদো ও নেইমার। এরপরই আছেন আঁতোয়ান গ্রিজম্যান ও লুইস সুয়ারেজ। দুই বার্সা তারকার মাসিক বেতন ৩ মিলিয়নের কিছু কম।
ইংল্যান্ডে সবচেয়ে বেশি বেতনভোগী ফুটবলার ডেভিড ডি হেয়া। ম্যানচেস্টার ইউনাইটেডের স্প্যানিশ গোলরক্ষকের মাসিক বেতন ১.৭৬ মিলিয়ন ইউরো। প্রিমিয়ার লীগে দ্বিতীয় সর্বোচ্চ বেতন পান আর্সেনালের জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল ও ম্যানচেস্টার সিটির বেলজিক মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা (১.৬৪ মিলিয়ন ইউরো)। জার্মানিতে মাসিক সর্বোচ্চ ১.৬৬ মিলিয়ন বেতন পাচ্ছেন বায়ার্ন মিউনিখের দুই সতীর্থ ফিলিপ কৌতিনহো ও রবার্ট লেভান্ডোভস্কি। প্রতি মাসে ৩.৬ মিলিয়ন ইউরো বেতন নিয়ে সবাইকে ছাড়িয়ে গেছেন অ্যাতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন কোচ ডিয়েগো সিমিওনে। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা মাসিক বেতন পেয়ে থাকেন ১.৯৪ মিলিয়ন ইউরো। এরপরের স্থানে থাকা লিভারপুলের জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপ ও টটেনহ্যামের পর্তুগিজ কোচ হোসে মরিনহো মাসে পন ১.৪৬ ইউরো করে। এদের পরে থাকা ফরাসি কোচ জিনেদিন জিদানকে মাসে ১.৪ মিলিয়ন ইউরো করে দিচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোনালদোর দ্বিগুণ বেতন মেসির

আপডেট টাইম : ০৯:২৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০