ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

লিওনেল মেসিই ইতিহাসের সেরা ফুটবলার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০
  • ৩১৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ৫ই ফেব্রুয়ারি ২৮ বছরে পা রেখেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। মাঠের পারফরমেন্সের সঙ্গে মাঠের বাইরের নানা কর্মকাণ্ডেও নিয়মিত খবরের শিরোনাম হন তিনি। সম্প্রতি ফিফা’র ওয়েবসাইটে দেয়া সাক্ষাৎকারে ব্রাজিল, পিএসজি, লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পের সঙ্গে খেলা এবং নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড-

রাশিয়া বিশ্বকাপের পর দারুণ ছন্দে রয়েছে ব্রাজিল। কাতার বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ব্রাজিল কতটা প্রস্তুত?
নেইমার: বর্তমান দলটা আগের চেয়ে শক্তিশালী। অভিজ্ঞতার দিক থেকেও এগিয়ে। অসাধারণ কিছু তরুণ ফুটবলার আমরা পেয়েছি। যারা কাতার বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করছে। কোচিং স্টাফেও খুব বেশি পরিবর্তন আসেনি।

এ কারণে দলের সবার মধ্যে বোঝাপড়াটাও দারুণ। কাতার বিশ্বকাপ বাছাইপর্বের জন্য আমরা তৈরি।
২০২২ বিশ্বকাপে ব্রাজিলকে অন্যতম ফেভারিট ভাবা হচ্ছে। এ ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কারা হতে পারে?
নেইমার: ফ্রান্স, বেলজিয়াম, ইংল্যান্ড এবং আর্জেন্টিনা।
সেপ্টেম্বরে ষষ্ঠবারের মতো ফিফা বর্ষসেরার খেতাব জিতেছেন লিওনেল মেসি। তার সঙ্গে খেলার অভিজ্ঞতা কেমন এবং মেসিই কি ইতিহাসের সেরা ফুটবলার?
নেইমার: মেসির সতীর্থ হিসেবে খেলা আমার জন্য এক অনন্য অভিজ্ঞতা। আমরা ভালো বন্ধুও। আমি যাদের খেলা দেখেছি তাদের মধ্যে মেসিই ইতিহাসের সেরা।
২০১৫ ও ২০১৭’তে খুব কাছে গিয়েও (দু’বারই তৃতীয়) ফিফা বর্ষসেরার পুরষ্কার জেতা হয়নি আপনার। ফিফা বর্ষসেরার পুরষ্কার একদিন আপনার হাতে উঠবে; এ ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী?
নেইমার: সবসময় বলে এসেছি বর্ষসেরা পুরস্কারের মোহে আমি আচ্ছন্ন নই। প্রতিদিন কঠিন পরিশ্রম করছি নিজেকে আরো নিখুঁত করে গড়ে তুলতে। যদি কখনো ফিফা বর্ষসেরার ট্রফি জিততে পারি সেটা হবে আমার কঠোর পরিশ্রমের পুরস্কার।
কিলিয়ান এমবাপ্পে সম্পর্কে আপনার ভাবনা কি?
নেইমার: এমবাপ্পে বিস্ময়কর প্রতিভার অধিকারী। বিশ্বসেরা হিসেবে সে একদিন নিজেকে প্রমাণ করবে। তাকে সতীর্থ হিসেবে পাওয়াটা অনেক গর্বের। মাঠে এবং মাঠের বাইরে আমাদের বোঝাপড়াটা অসাধারণ।
আপনি পিএসজিতে আসার পর তারা কি আরো শক্তিশালী হয়েছে?
নেইমার: আমার পক্ষে সেটা বলা কঠিন। তবে এখানকার ভিন্ন পরিবেশ আমাকে আরো আত্মবিশ্বাসী করতে সাহায্য করছে।
আপনার ছেলে ডেভি লুকার ফুটবলে আগ্রহ কেমন?
নেইমার: খেলাধুলা সে দারুণ পছন্দ করে। বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে ডেভির আগ্রহটা চোখে পড়ার মতো। তবে ফুটবলকে সে আমার মতো ভালবাসে না। মেসি, এমবাপ্পে ও ক্রিস্টিয়ানো রোনালদোকে সে পছন্দ করে। এমনকি ভিডিও গেমে ফুটবল খেলার সময় মেসি, এমবাপ্পে, রোনালদো ও আমাকে তার দলের আক্রমণ ভাগে রেখে একাদশ সাজায়।
তিনজন ফুটবলারের নাম বলুন যাদের খেলা দেখতে আপনি পছন্দ করেন?
নেইমার: লিওনেল মেসি, রোনালদিনহো ও রবিনহো।
ফুটবলের বাইরে আপনার পছন্দের তিনজন ক্রীড়াবিদ?
নেইমার: গ্যাব্রিয়েল মেডিনা (ব্রাজিলিয়ান পেশাদার সার্ফার), স্টিফেন কারি (আমেরিকান বাস্কেটবল তারকা) ও লেবরন জেমস (আমেরিকান বাস্কেটবল তারকা)।
আপনার দেখা সেরা সিনেমা অথবা টিভি প্রোগ্রাম?
নেইমার: আমি টিভি সিরিজ বেশি পছন্দ করি। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে স্প্যানিশ ক্রাইম সিরিজ ‘মানি হেইস্ট’।
পছন্দের খাবারের তালিকায় কি কি রাখতে পছন্দ করবেন? এবং যদি আপনাকে আপনার পছন্দের মানুষের জন্য রান্না করতে বলা হয় সেক্ষেত্রে কি রান্না করবেন?
নেইমার: খাবার তালিকায় রাখবো রাইস, শিমের বিচি, গরুর মাংস এবং ফ্রাই করা বিভিন্ন পদ। রাঁধুনী হিসেবে আমি একদম কাঁচা। তবে আমার পছন্দের মানুষকে আমি খুব ভালো ডিম ভাজি করে খাওয়াতে পারবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লিওনেল মেসিই ইতিহাসের সেরা ফুটবলার

আপডেট টাইম : ০৯:৩১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০