ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

৬৫ বছরে এমন পরিণতি হয়নি রিয়াল-বার্সার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫০:১২ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০
  • ২৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ রেকর্ড ৩০ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। পরশু এক অপ্রত্যাশিত ঝড় তাদের ছিটকে দিলো কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনাল থেকে। অ্যাথলেটিক বিলবাওর কাছে ১-০ গোলে হেরে গেছে গতবারের ফাইনালিস্ট বার্সেলোনা। একই দিনে ৩-৪ গোলের থ্রিলারে রিয়াল সোসিয়েদাদের কাছে হেরে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদও। টুর্নামেন্টের ইতিহাসে ৬৫ বছরে প্রথমবার একই দিনে বিদায় নিলো স্পেনের দুই পরাশক্তি। একই দিনে এ মঞ্চ থেকে বার্সা-রিয়ালের বিদায়ের ঘটনা ঘটলো ১৯৫৫ সালের পর প্রথমবার। ওই বছরের ২৯ মে সেমিফাইনালে সেভিয়ার কাছে হেরেছিল রিয়াল, আর বার্সাকে বিদায় করেছিল অ্যাথলেটিক ক্লাব।

সান মেমেসে লা লিগা মৌসুমের প্রথম ম্যাচে বিলবাওর কাছে শেষ মুহ‚র্তের গোলে ১-০ তে হেরেছিল বার্সা। অ্যারিজ আদুরিজ যোগ করা সময়ে করেছিলেন গোল। একই ঘটনার পুনরাবৃত্তি হলো প্রায় ছয় মাস পর। এবার জয়ের নায়ক ইনাকি উইলিয়ামস। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ডের হেডে সর্বশেষ ছয়টি ফাইনাল খেলা বার্সা ছিটকে যায় সেমিফাইনালের আগেই। এ জয়ে সোসিয়েদাদ, গ্রানাদা ও দ্বিতীয় সারির মিরান্দেসের সঙ্গে শেষ চারে যোগ দিলো বিলবাও। তাতে ১৭ বছরে প্রথমবার সেমিফাইনাল হতে যাচ্ছে রিয়াল, বার্সা কিংবা অ্যাটলেটিকো মাদ্রিদকে ছাড়া। আর ২০১০ সালের পর প্রথমবার দুই জায়ান্টকে ছাড়াই হতে যাচ্ছে কোপার সেমিফাইনাল।

স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদালের সঙ্গে লিওনেল মেসির কথার লড়াই ও উসমান ডেম্বেলের ছিটকে যাওয়া-সব মিলিয়ে কঠিন একটা সপ্তাহ কেটেছে বার্সার। এবার সান মেমেসে হার কাতালানদের অবস্থা আরও শোচনীয় করে তুললো। অতিথিদের হয়ে মেসি সুবর্ণ একটি সুযোগ নষ্ট করে। তার শট অ্যাথলেটিক গোলকিপার উনাই সিমনের পায়ে লাগে। দ্বিতীয়ার্ধে সুযোগ তৈরি করেও গোল পাননি আন্তোয়ান গ্রিজমান। উইলিয়ামস অল্পের জন্য গোল করতে ব্যর্থ হলে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর আভাস দিচ্ছিল। তবে স্প্যানিশ ফরোয়ার্ড আক্ষেপ কাটান যোগ করা সময়ে। ইবাই গোমেজের ক্রসে আলতো ছোঁয়ায় মাথা দিয়ে জালে ঠেলে দেন বল।

২০১৬ ও ২০১৭ সালে বার্সার কাছে হেরে কাপ থেকে বিদায় নিয়েছিল বিলবাও। এছাড়া ২০০৯, ২০১২ ও ২০১৫ সালের ফাইনালে কাতালানদের কাছে হারের প্রতিশোধও নিলো দলটি। ২৩ বারের চ্যাম্পিয়নরা ১৯৮৪ সালের পর প্রথম ট্রফির মিশনে আরও একধাপ এগিয়ে গেলো। গোলের সুযোগ কিংবা পারফরম্যান্সে বার্সেলোনাই এগিয়ে ছিল। সেকারণেই বার্সা কোচ কিকে সেতিয়েনের আফসোস শুধু ফলাফল নিয়ে, ‘ফলাফল ছাড়া সবকিছু ঠিকই ছিল। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার হতাশা থাকা স্বাভাবিক। তবে এগিয়ে চলার পথে আমাদের কোথায় উন্নতি প্রয়োজন, সেই জায়গাগুলো নিয়ে কাজ করতে হবে। এই ম্যাচ থেকে আমি অনেক কিছু নিয়েছি, শুধু ফলাফল ছাড়া।’

২১ ম্যাচ অপরাজিত থাকার পর হেরে বিদায় রিয়ালের। দিনের আগের খেলায় টানা ২১ ম্যাচ অজেয় রিয়ালকে মাটিতে নামায় সোসিয়েদাদ। সান্তিয়াগো বার্নাব্যুতে দুর্দান্ত জয়ে ৬ বছর পর কাপ সেমিফাইনালে উঠলো দলটি। দ্বিতীয়ার্ধে ৩ মিনিটের ব্যবধানে সুইডেনের ফরোয়ার্ড আলেক্সান্দার ইসাকের জোড়া গোল। তাতে ম্যাচ এক ঘণ্টা না হতেই ৩-০ গোলে এগিয়ে যায় সোসিয়েদাদ। প্রথমার্ধে অতিথি দলকে এগিয়ে দেন রিয়াল থেকে ধারে খেলা মার্টিন ওদেগার্দ।

স্বাগতিক ভক্তদের দুয়ো শোনার কিছুক্ষণ পরই সোসিয়েদাদকে এক গোল শোধ দেন রিয়াল ডিফেন্ডার মার্সেলো। আবারও সোসিয়েদাদ তিন গোলের ব্যবধানে এগিয়ে যায় ইসাকের অ্যাসিস্টে মাইকেল মেরিনো গোল করলে। রিয়ালের বদলি খেলোয়াড় রোদ্রিগো ব্যবধান করেন ৪-২। তার ব্রাজিলিয়ান সতীর্থ ভিনিসিয়াস জুনিয়রের একটি গোল ভিএআরে অফসাইডের কারণে বাতিল হলে হতাশ হয় স্বাগতিকরা। যোগ করা সময়ে নাচোর গোলে স্কোর ৪-৩ হলে ম্যাচে উত্তেজনা ফেরে। সোসিয়েদাদ ডিফেন্ডার আন্দোনি গোরোসাবেল লাল কার্ড দেখলে ১০ জনের প্রতিপক্ষের জালে সমতাস‚চক গোল করতে পারেনি রিয়াল। তাতে ১৯ অক্টোবরের পর প্রথমবার যে কোনও প্রতিযোগিতায় হার মানতে হয় তাদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৬৫ বছরে এমন পরিণতি হয়নি রিয়াল-বার্সার

আপডেট টাইম : ০৮:৫০:১২ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০