ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

রিয়ালের পর বার্সারও বিদায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০
  • ২৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে হেরে কোপা ডেল রের শিরোপা থেকে ছিটকে গেল বার্সেলোনা। কিকে সেতিয়েনের দলকে ১-০ গোলে হারিয়ে সেমি-ফাইনালে উঠেছে বিলবাও। সান মামেসে বৃহস্পতিবার রাতে শেষ আটের ম্যাচের যোগ করা সময়ে একমাত্র গোলটি করেন ইনাকি উইলিয়ামস।

বরাবরের মতো এ ম্যাচেও বল দখলে একচেটিয়া আধিপত্য করে বার্সেলোনা। আক্রমণেও এগিয়ে ছিল তারা; গোলের উদ্দেশ্যে মোট ১১টি শট নেয় দলটি, যার চারটি ছিল লক্ষ্যে। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি।

পাঁচ মিনিট যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ইবাই গোমেসের ক্রসে হেডে ঠিকানা খুঁজে নেন স্প্যানিশ ফরোয়ার্ড উইলিয়ামস। চলতি মৌসুমের শুরুতে গত অগাস্টে বিলবাওয়ের মাঠে ১-০ গোলে হেরে লিগ শুরু করেছিল বার্সেলোনা।

সব প্রতিযোগিতা মিলে শেষ তিন ম্যাচে এটি তাদের দ্বিতীয় হার, মৌসুমে ষষ্ঠ। গত মাসের শেষ সপ্তাহে লিগে ভালেন্সিয়ার মাঠে ২-০ গোলে হেরেছিল বার্সেলোনা।

এর আগে রিয়াল সোসিয়েদাদের কাছে ৪-৩ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় রিয়াল মাদ্রিদও।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রিয়ালের পর বার্সারও বিদায়

আপডেট টাইম : ০৯:২৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০