ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

মুজিববর্ষে টেনিসে চার টুর্নামেন্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০
  • ২৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নানা উদ্যোগ নিতে যাচ্ছে। সারা বিশ্বে বঙ্গবন্ধুকে তুলে ধরতে বিভিন্ন ফেডারেশন আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজনের পরিকল্পনা করেছে। প্রায় একশটি খেলার আয়োজন করবে তারা।

বাংলাদেশে টেনিস জনপ্রিয় না হলেও বাংলাদেশ টেনিস ফেডারেশন আন্তর্জাতিক টেনিসের আসর করতে যাচ্ছে। এ আসরে টেনিসের বিশ্বখ্যাত তারকাদের আনার পরিকল্পনাও রয়েছে। তবে এগুলো এখনও পরিকল্পনার পর্যায়ে রয়েছে।

মুজিববর্ষে তিনটি টুর্নামেন্টের আয়োজন করবে টেনিস ফেডারেশন। এগুলো হল- বঙ্গবন্ধু আন্তর্জাতিক টেনিস প্রতিযোগিতা, বঙ্গবন্ধু জাতীয় টেনিস কার্নিভ্যাল এবং বঙ্গবন্ধু গোল্ডকাপ জাতীয় টেনিস প্রতিযোগিতা। এছাড়া প্রথমবারের মতো দেশে প্রিমিয়ার লিগের আয়োজন হবে। এর নাম দেয়া হবে বঙ্গবন্ধু প্রিমিয়ার টেনিস লিগ।

ফেডারেশন সূত্র জানায়, বাংলাদেশ টেনিস ফেডারেশনের নিবন্ধিত কিছু ক্লাব এবং আবাহনী ও মোহামেডানের মতো জনপ্রিয় ক্লাবগুলোকেও প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। এ লিগে ২৪টি দল অংশ নেবে। প্রতিটি দলকে অংশগ্রহণ ফি এবং চ্যাম্পিয়ন দলকে পাঁচ লাখ টাকা প্রাইজমানি দেয়া হবে। রানার্সআপ দল পাবে তিন লাখ টাকা। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে লিগের উদ্বোধন করা হবে।

বঙ্গবন্ধু প্রিমিয়ার টেনিস লিগে খেলতে আগ্রহী ক্লাবগুলো হল- মোহামেডান, আবাহনী, ব্রাদার্স ইউনিয়ন, ওয়ারী ক্লাব, আজাদ স্পোর্টিং ক্লাব, গুলশান ইয়ুথ ক্লাব, উত্তরা ক্লাব, গুলশান ক্লাব, আমেরিকান ক্লাব, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, নওগাঁ ক্লাব, রাজশাহী ক্লাব, আজিমপুর ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব ও অফিসার্স ক্লাব।

দেশে সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উদ্যোগী হয়ে আন্তর্জাতিক আসরের আয়োজন করতে চায়। এর মধ্যে অন্যতম বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলারদের নিয়ে প্রীতি ম্যাচ আয়োজনের উদ্যোগ।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ ম্যাচ নিয়ে আশাবাদ ব্যক্ত করছেন। অন্যদিকে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত সাফ চ্যাম্পিয়নশিপের নাম হচ্ছে এবার বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ। বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে। টেনিস, ফুটবল ছাড়াও অন্য ডিসিপ্লিনও আন্তর্জাতিক অনেক টুর্নামেন্ট আয়েজন করবে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ১-১০ এপ্রিল বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস আয়োজন করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মুজিববর্ষে টেনিসে চার টুর্নামেন্ট

আপডেট টাইম : ০৮:৪৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০