ঢাকা ১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

সরকারকে থ্রেট করে লাভ হবে না

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৫:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০১৫
  • ৬৩২ বার

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক বলেছেন, ‘আন্দোলনের নামে সরকার বা সরকারের মন্ত্রীদের থ্রেট দিয়ে কোনো লাভ হবে না। কোনো অশুভ শক্তির কাছে সরকার, আইন প্রণয়নকারী সংস্থা ও পুলিশ কখনোই মাথা নত করবে না।’

আজ রোববার দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জের মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পুলিশপ্রধান।

পুলিশের মনোবল ভেঙে দেওয়ার জন্য আন্দোলনের নামে ২০১৩ সালে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে উল্লেখ করে আইজিপি বলেন, ‘গত দুই বছরে রাজনীতির নামে পেট্রলবোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যা করা হয়েছে। পুলিশের মনোবল ভেঙে দেওয়ার জন্য ২০ জন পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। এভাবে পুলিশের মনোবল ভেঙে দেওয়া যায় না, এতে পুলিশ আরো চাঙ্গা হয়।’

জেলা পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাব্যবস্থাপক (ডিআইজি) মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া, রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান, রামগঞ্জ পৌরসভার মেয়র বেলাল আহমেদ, কমিউনিটি পুলিশং লক্ষ্মীপুর জেলার সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

সরকারকে থ্রেট করে লাভ হবে না

আপডেট টাইম : ১১:২৫:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০১৫