ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

৬১ মিনিট খেলেই ৫ গোল হালান্দের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২০
  • ২৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে দুই ম্যাচ মিলিয়ে খেলার সুযোগ পেয়েছেন ৬১ মিনিট। তাতেই ৫ গোল! ১৯ বছর বয়সী নরওয়েজিয়ান স্ট্রাইকার আরলিং ব্রট হালান্দ নিজের অভিষেক ম্যাচে বদলি নেমে করেন হ্যাটট্রিক। আর শুক্রবার দ্বিতীয় ম্যাচেও বেঞ্চ থেকে মাঠে নেমে করলেন জোড়া গোল। ম্যাচে এফসি কোলনকে ৫-১ ব্যবধানে হারায় ডর্টমুন্ড। এ জয়ে ১৯ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে  এসেছে ক্লাবটি।

৬৫তম মিনিটে থরগান হ্যাজার্জের বদলি হিসেবে মাঠে নামেন হালান্দ। রাফায়েল গুরেইরো, মার্কো রয়েস ও জ্যাডন সানচোর গোলে ততক্ষণে ৩-১ ব্যবধানে এগিয়ে ডর্টমুন্ড। ৭৭তম মিনিটে নিজের প্রথম গোল করেন হালান্দ। ৮৭তম মিনিটে দ্বিতীয়টি।

২০২০-এ ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড  ও টটেনহ্যাম হটস্পারের চেয়েও বেশি গোল করেছেন হালান্দ।  ৩৬০ মিনিট খেলে ম্যানইউ গোল করেছে চারটি। আর টটেনহ্যাম হটস্পারের গোল ২টি!

অভিষেকে হালান্দের হ্যাটট্রিকের পর ডর্টমুন্ডের জার্মান তারকা রয়েস বলেছিলেন, রবার্ট লেভানদোস্কির পর এত ভালো স্ট্রাইকার আর আসেনি ডর্টমুন্ডে।

মাত্র ২০ মিলিয়ন ইউরোতে বোধহয় দ্বিতীয় লেভানদোস্কিকেই কিনে ফেললো বরুশিয়া ডর্টমুন্ড

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৬১ মিনিট খেলেই ৫ গোল হালান্দের

আপডেট টাইম : ০৮:২৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২০