ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

ছুটির আমেজে ন্যান্‌সি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০১৫
  • ৫৫৩ বার

ধারাবাহিকভাবে চলচ্চিত্রে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন নাজমুন মুনির ন্যান্‌সি। স্বীকৃতিস্বরূপ এরই মধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি। এর বাইরে পেয়েছেন ছয় ছয়বার সেরা গায়িকা হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কার। কয়েকদিন আগেই এক জমকালো অনুষ্ঠানের আয়োজনে গুণী শিল্পী কুমার বিশ্বজিৎ ন্যান্‌সির হাতে এ পুরস্কার তুলে দিয়েছেন। তার পরপরই ঢাকা থেকে ময়মনসিংহে পাড়ি জমিয়েছেন ন্যানসি। সেখানে নতুন বাড়ির কাজ শুরু করেছেন। স্বামী নাজিমুজ্জামান জায়েদের পাশাপাশি তিনি নিজেও এ বাড়ির কাজের দেখভাল করছেন। পুরস্কার প্রাপ্তি, নতুন বাড়ির কাজ এবং বলা যায় কয়েকদিনের জন্য গান থেকে ছুটি নিয়ে ময়মনসিংহে এখন বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন এই শিল্পী। তবে ছুটি শেষে রেকর্ডিং ও শোগুলো এবার হিসাব মিলিয়ে করতে হবে তাকে। কারণ, বাড়ির কাজ চলবে আরও চার মাস। এ সময়টায় ঢাকার পাশাপাশি প্রায়ই ময়মনসিংহেও থাকতে হবে তাকে। তাই শুধু বিশেষ বিশেষ শোগুলোই এ সময়টায় করবেন তিনি। আর রেকর্ডিংয়ের জন্য রাখবেন টানা এক সপ্তাহ। সংগীত পরিচালকদের সঙ্গে সেভাবেই শিডিউল দিয়ে রাখবেন তিনি। এ বিষয়ে ন্যান্‌সি বলেন, বাড়ির কাজের জন্য আসলে এটাই উপযুক্ত সময়। কারণ, কয়েকদিন পরই বৃষ্টি শুরু হয়ে যাবে। এই ফাঁকে আমি কিছু অবসর সময় পেয়ে গেলাম। বলতে পারেন এখন ময়মনসিংহে ছুটির আমেজ নিয়ে ফুরফুরে মেজাজেই আছি। বাড়ির কাজ তদারকি করছি। অনেক ভাল লাগছে। তাই সহসাই ফিরছি না। একবারে হয়তো ৭ দিনের জন্য গিয়ে ঈদের কাজগুলো করে আসবো। এভাবেই এখন রেকর্ডিং করতে হবে। কিছু করার নেই। আর শো আমি এমনিতেই খুব বেছে বেছে করি। তাই সমস্যা খুব একটা হবে না। এদিকে এরই মধ্যে নিজের একক নজরুলসংগীতের অ্যালবামের কাজ অনেকটা এগিয়েছেন ন্যান্‌সি। তবে খুব তাড়াহুড়ো নেই অ্যালবাম নিয়ে। এর বাইরে হাবিবের সুরে সম্প্রতি একটি জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন তিনি। ঈদের কয়েকটি মিশ্র অ্যালবামেও তার গাওয়ার কথা রয়েছে। নিজের কাজ প্রসঙ্গে ন্যান্‌সি বলেন, নজরুলসংগীতের অ্যালবামের কাজ চলছে। তবে এটা সময় নিয়ে করছি। আর মিশ্র অ্যালবামেও গাইছি। সামনেও কয়েকটি গান করার কথা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো কাজ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

ছুটির আমেজে ন্যান্‌সি

আপডেট টাইম : ০৭:০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০১৫