ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

জয় দিয়ে বার্সেলোনায় সেতিয়েন যুগ শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০
  • ৩২০ বার

হাওর বার্তা ডেস্কঃ আর্নেস্তো ভালভার্দে যুগ সমাপ্তির পর বার্সেলোনায় এখন সেতিয়েন যুগ শুরু। আর শুরুটা হলো প্রথম ম্যাচেই জয় দিয়ে। গতকাল রবিবার রাতে লিওনেল মেসির একমাত্র গোলে গ্রানাদার বিপক্ষে জয় পায় বার্সেলোনা। সেই সুবাদে দ্বায়িত্ব নেবার পর জয় দিয়ে নিজের কোচিং ক্যারিয়ার শুরু করলেন তিনি।
সেতিয়েনের অধীনে বার্সার এই ম্যাচ শুধুমাত্র ফলাফল দেখে খেলার বিচার করা যাবে না। কারণ দীর্ঘদিন পর এদিন ঘরের মাঠে নু ক্যাম্পে যেন ফিরল অন্য এক বার্সেলোনা। বলের দখল, প্লেসিং সবকিছুতেই একক আধিপত্য দেখিয়েছে তার শিষ্যরা। যদিও প্রথমার্ধের খেলা শেষ হয় গোল শূন্যভাবে।

তবে দ্বিতীয়ার্ধে গোল পেয়ে যায় সেতিয়েনের শিষ্যরা। ৭৬ মিনিটে বদলি হিসেবে মাঠে নামা তরুণ রিকি পুইগ প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিয়ে মেসির দিকে বাড়ান। মেসিও সেই চিরচেনা ভঙ্গিতে শরীর বাঁকিয়ে বল গ্রিজম্যানের দিকে বাড়ান। গ্রিজম্যান ও আর্তুর ভিদাল দুজনেই পেছন দিকে বলটি পাস করেন। ততক্ষণে মেসি দৌড়ে পৌঁছে যান বলের কাছে। ডি-বক্সের মধ্যে গোলরক্ষক ও রক্ষণভাগের খেলোয়াড়দের মাঝে সামান্য একটু ফাঁক গলিয়ে প্রতিপক্ষের জালে বল জড়ান এই আর্জেন্টাইন।

এই জয়ের ফলে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ফিরে পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। সমান সংখ্যক ২০ ম্যাচ থেকে সমান ৪৩ পয়েন্ট নিলেও গোল ব্যবধানে টেবিলের দ্বিতীয়স্থানে থাকল রিয়াল মাদ্রিদ। আর তৃতীয়স্থানে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ। তাদের পয়েন্ট ৩৫।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জয় দিয়ে বার্সেলোনায় সেতিয়েন যুগ শুরু

আপডেট টাইম : ০৯:৪৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০