ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

ম্যান সিটিকে বছরের প্রথম জয় উপহার দিলেন ব্রাজিলিয়ান হেসুস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০
  • ৩০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ  ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমটা ভুলতে পারলেই যেনো বাঁচে ম্যানচেস্টার সিটি। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা এবারের মৌসুমে খুব একটা সুবিধা করতে পারছে না। এরই মধ্যে টেবিল টপার লিভারপুলের চেয়ে পিছিয়ে গেছে বড় ব্যবধানে।

তবে নতুন বছরে নতুন করে শুরুর অনুপ্রেরণাটা প্রথম দিনেই পেয়ে গেছে পেপ গার্দিওলার শিষ্যরা। কেননা ২০২০ সালের প্রথম ম্যাচে ২-১ গোলের দারুণ এক জয় পেয়েছে ম্যান সিটি। দুটি গোলই করেছেন ব্রাজিলিয়ান তরুণ গ্যাব্রিয়েল হেসুস।

এভারটনের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে খানিক ছন্নছাড়া থাকলেও দ্বিতীয়ার্ধে ৮ মিনিটের মধ্যে দুই গোল করে জয় নিশ্চিত করে ফেলে ম্যান সিটি। অতিথিদের পক্ষে ১টি গোল শোধ করেন আরেক ব্রাজিলিয়ান রিসার্লিসন।

নিজেদের ঘরের মাঠে বছরের প্রথম গোলটা ম্যাচের ১২ মিনিটেই পেতে পারতো সিটিজেনরা। বল জালেও জড়িয়েছিলেন ফিল ফোডেন। কিন্তু ভিএআরের সাহায্য নিয়ে সেটিকে অফসাইডের সিদ্ধান্তে বাতিল করে দেন রেফারি। প্রথমার্ধের বাকি সময়ে আর সে অর্থে জোরালো আক্রমণ করতে পারেনি ম্যান সিটি।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হেসুস। ম্যাচের ৫১ মিনিটের মাথায় ইল্কায় গুন্ডোগানের পাস ধরে দারুণ এক বাঁকানো শটে এভারটনের জাল কাঁপান হেসুস।

দ্বিতীয় গোল করতে মিনিট সাতেক সময় এ ব্রাজিলিয়ান তরুণ। এবার তাকে অসাধারণ এক পাসে বল বানিয়ে দেন রিয়াদ মাহরেজ। ঠান্ডা মাথার ফিনিশিংয়ে বাকি কাজ সারেন হেসুস। ৮০ মিনিটের সময় তার শট পোস্টে লেগে ফিরে আসলে হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া হয়।

এর মাঝে ৭১ মিনিটে খেলার ধারার বিপরীতে একটি গোল শোধ করে এভারটন। ম্যান সিটির গোলরক্ষক ভুল করে এভারটনের খেলোয়াড়দের পায়ে পাস দিয়ে ফেলেন। যেখান থেকে বল পেয়ে ব্যবধান কমান ব্রাজিলিয়ান রিসার্লিসন।

এ জয়ের পরেও পয়েন্ট টেবিলে কোনো উন্নতি হয়নি ম্যান সিটির। ২১ ম্যাচে ১৪ জয় ও ২ ড্রতে ৪৪ পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে তিন নম্বরে। সমান ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে লিস্টার সিটি এবং ১৯ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে লিভারপুল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ম্যান সিটিকে বছরের প্রথম জয় উপহার দিলেন ব্রাজিলিয়ান হেসুস

আপডেট টাইম : ০৯:২৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০