ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

নতুন বছরে দুই ছবিতে বাপ্পি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯
  • ৩৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই ছবির অন্যতম জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী। বছরের একেবারে শেষের দিকে  এসে দুই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। একটি সাফি উদ্দীন সাফির‘ সিক্রেট এজেন্ট’ অন্যটি নাট্যপরিচালক রুম্মান রুনির নাম চূড়ান্ত না হওয়া একটি ছবি। ‘সিক্রেট এজেন্টে’ এ বপ্পির বিপরীতে আছেন নবাগত উঞ্চ। নাম ঠিক না হওয়া ছবিটিতে কে থাকছেন এখনও জানাননি পরিচালক। তবে নতুন বছরের শুরুর দিকেই সেটা জানানো হবে।

নতুন দুই ছবি নিয়ে বাপ্পি চৌধুরী বলেন, ‘দুটি ছবির গল্পই দারুন। আর সাফি উদ্দীন সাফি ভাইয়ের নির্মাণ নিয়ে নতুন করে বলার কিছু নেই। অন্যদিকে নাট্য পরিচালক রুম্মান রুনী প্রথম ছবি নির্মাণ করছেন। তার নির্মিত নাটক যারা দেখেছেন তারা অবশ্যই তার নির্মাণ সম্পর্কে ধারণা পেয়েছেন। আশা করি তার প্রথম ছবিও ভালো কিছু হবে।’ দুটি ছবিটিতেই আরও চমক কিছু থাকবে বলে জানিয়েছেন পরিচালকদ্বয়। যা নতুন বছরে জানানো হবে।

এদিকে আরও একটি ছবি নিয়ে কথা হচ্ছে বলেও জানান বাপ্পি চৌধুরী। যা নতুন বছরের শুরুতে জানাতে পারবে বলে নিশ্চিত করেন তিনি।

এছাড়াও বাপ্পি ও অপু বিশ্বাস জুটি অভিনীত দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ মুক্তির অপেক্ষায় আছে। শুটিং চলছে দীপংকার দীপন পরিচালিত ‘ঢাকা ২০৪০’ ছবিটিরও। প্রথম লটের শুটিং শেষে দ্বিতীয় লটের শুটিংয়ের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পরিচালক। নতুন বছরের শুরুর দিকেই ছবিটির বাকি অংশের শুটিং শুরু হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নতুন বছরে দুই ছবিতে বাপ্পি

আপডেট টাইম : ০৪:৩৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯