ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

হঠাৎজ্বর হাসপাতালে তামিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
  • ৩২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ দুই দিন আগে শেষ হয়েছে বঙ্গবন্ধু বিপিএলের ঢাকা পর্ব। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম পর্ব। শুরুতেই স্থানীয় সমর্থকদের জন্য দুঃসংবাদ। আপাতত ঘরের ছেলে তামিম ইকবালের খেলা দেখতে পাচ্ছেন না তারা। হঠাৎ জ্বর নিয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্থানীয় দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে তামিমের ঢাকা প্লাটুন। তবে অসুস্থতার কারণে চট্টগ্রামে যেতে পারেননি তিনি। তাকে ছাড়াই একাদশ সাজাতে হবে ঢাকাকে।

তামিমের জ্বরের বিষয়টি নিশ্চিত করেছেন দলের ম্যানেজার আহসানউল্লাহ হাসান। তিনি বলেন, হঠাৎ করে জ্বর হওয়ায় দলের সঙ্গে যেতে পারেনি তামিম। অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছে সে। চিকিৎসক জানিয়েছেন, এটা স্বাভাবিক ভাইরাস জ্বর। ভয়ের কিছু নেই। তবে আগামী ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না। আশা করছি, চট্টগ্রামে ঢাকার দ্বিতীয় ম্যাচ থেকে খেলবে ও।

বাংলাদেশের সেরা ওপেনার তামিম। ঘরোয়া ক্রিকেটেও তার দিকে চেয়ে থাকে দলগুলো। তাই তাকে ছাড়া কিছুটা হলেও বিপাকে পড়বে ঢাকা। তাও আবার প্রতিপক্ষ স্বাগতিক দল। শক্তিমত্তায় বেশ এগিয়ে তারা।

ঢাকা পর্বে ফর্মে ফেরার ইঙ্গিতও দিয়েছেন তামিম। দুই ম্যাচে ৭৪ ও ৩১ রানের ইনিংস খেলেছেন তিনি। একদিক দিয়ে এটা চট্টগ্রাম সমর্থকদের জন্য স্বস্তির বিষয়ও। কারণ নিজেদের দলের বিপক্ষে ঘরের ছেলের রান উৎসবে দ্বিধায় পড়ে যেতে পারতেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হঠাৎজ্বর হাসপাতালে তামিম

আপডেট টাইম : ১১:৪৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯