ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

এসএ গেমস: সাইক্লিংয়ে নিয়ম বদল, বিপাকে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২২:৪১ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০১৯
  • ৩৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ আজ শুরু হচ্ছে ‘দক্ষিণ এশিয়ার অলিম্পিক’খ্যাত সাউথ এশিয়ান (এসএ) গেমস। অব্যবস্থাপনায় এরইমধ্যে বেশ সমালোচনা কুড়িয়েছে নেপাল। সর্বশেষ সাইকেল ইভেন্ট ট্র্যাকে গড়ানোর পাঁচদিন আগে ফের নিয়ম পরিবর্তন করল নেপাল সাইক্লিং ফেডারেশন।

আগে প্রত্যেকটি ইভেন্টে দু’জন করে সাইক্লিস্ট রাখার কথা বললেও শুক্রবার চারজন করে সাইক্লিস্ট পাঠানোর কথা জানিয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সভাপতি শফিউল্লাহ আল মুনীর।

তার কথায়, ‘আগে আমাদের জানানো হয়েছিল প্রতি ইভেন্টে এক দেশের দু’জন করে সাইক্লিস্ট খেলবেন। কিন্তু হঠাৎ করেই শুক্রবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) চিঠি পাঠানো হল- চারজন করে সাইক্লিস্টকে খেলতে হবে। আমরা প্রতিটি ইভেন্টের জন্য দু’জন করে সাইক্লিস্টকে অনুশীলন করিয়েছি। তাৎক্ষণিকভাবে নেপাল সাইক্লিং ফেডারেশনের এমন সিদ্ধান্তের প্রতিবাদ করেছি আমরা। আশা করি রোববার টেকনিক্যাল কমিটির সভাতেই সব ঠিক হবে। তবে আমরা এর বেশি সাইক্লিস্ট আনতে পারব না।’

তিনি যোগ করেন, ‘এমনিতেই ২০ দিন আগে সাইক্লিস্টদের পাঠিয়েছি। কাঠমান্ডুর রিং রোডে রেসের সাইক্লিস্টরা ও গোকর্নার মূল ভেন্যু শহীদ পার্কে অনুশীলন করছেন মাউন্টেইন বাইকাররা। এছাড়া ব্যক্তিগত অর্থে ১৪ জন সাইক্লিস্ট এবং তিনজন কোচ ও কর্মকর্তার নিরাপত্তার জন্য পুলিশ ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছি। এখন যদি আয়োজকরা এমন কথা বলে তাহলে খুব খারাপ লাগে।’

৩ থেকে ৭ ডিসেম্বর কাঠমান্ডুর গোকর্নাতে অনুষ্ঠিত হবে সাইক্লিং প্রতিযোগিতা। আটটি ইভেন্টের মধ্যে বাংলাদেশ ছয়টিতে অংশ নেবে। এগুলো হল- নারীদের ৩০ কিলোমিটার টাইম ট্রায়াল ও ৮০ কিলোমিটার ইন্ডিভিজ্যুয়াল রোড রেস এবং পুরুষদের ৪০ কিলোমিটার টাইম ট্রায়াল ও ১০০ কিলোমিটার ইন্ডিভিজ্যুয়াল রোড রেস।

এছাড়া মাইন্টেইন বাইকে পুরুষদের ডাইন হিল এবং ক্রস কান্ট্রি ইভেন্টে অংশ নেবেন লাল-সবুজের সাইক্লিস্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এসএ গেমস: সাইক্লিংয়ে নিয়ম বদল, বিপাকে বাংলাদেশ

আপডেট টাইম : ০৫:২২:৪১ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০১৯