ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

আম্পায়ারদের কঠিন পরীক্ষা দেখছেন প্রথম টেস্টে টফেল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯
  • ৩১২ বার

হাওর বার্তা ডেস্কঃ শুধু ব্যাটসম্যান নয়, রাতে গোলাপি বল দেখতে সমস্যায় পড়তে পারেন আম্পায়াররাও। মত সাবেক অস্ট্রেলীয় আম্পায়ার সাইমন টফেলের। গোলাপি বলে অ্যাডিলেডে হওয়া প্রথম টেস্টে টফেল আম্পায়ার হিসেবে উপস্থিত ছিলেন। আগামীকাল কলকাতার ইডেন গার্ডেনে শুরু হতে যাওয়া ভারত ও বাংলাদেশের প্রথম বিদা-রাত্রির টেস্ট নিয়ে তিনি জানিয়েছেন, গোলাপি বল ভালো করে দেখতে আম্পায়াররা প্রয়োজনে কৃত্রিম লেন্সের সাহায্য নিতে পারেন।টফেলের মন্তব্য, ‘জানি না ওরা (আম্পায়াররা) বলকে আলাদাভাবে দেখতে বিশেষ লেন্স চোখে নেবে কি না। সেটা পুরোপুরি ওদের ব্যাপার। ওদের উচিত নেটে ক্রিকেটারদের অনুশীলনের সময়ও যত বেশি সম্ভব হাজির থাকা।’সর্বকালের অন্যতম সেরা আম্পায়ার আরও বলেছেন, ‘নেটে অনেকটা সময় কাটালে আম্পায়াররা গোলাপি বল দেখার ব্যাপারে অভ্যস্ত হবে। ক্রিকেটে ঠিক সময়ে ঠিক জিনিস দেখা একটা বড় ব্যাপার। নেটে সময় দিলে ওদের আত্মবিশ্বাস বেড়ে যাবে।’টফেল যোগ করেন, ‘গোধূলিতে আলোয় পরিবর্তন হয়। উজ্জ্বল সূর্যের আলো থেকে নৈশালোকে খেলা শুরু হয়। এই সময় গোলাপি বলে খেলা ব্যাটসম্যানদের পরীক্ষা। আম্পায়ারদের ক্ষেত্রেও এই একই কথা খাটে। ব্যাট করার মতোই তখন কঠিন হয় ম্যাচ পরিচালনা করা।’টফেল ভারতে এসেছেন নিজের বইয়ের প্রচারে। ইডেনে গোলাপি বলে টেস্ট চলার সময় তার হাজির থাকার কথা। টফেল মনে করেন, বাংলাদেশের ক্রিকেটারদের কাজ বেশি কঠিন কারণ কখনও তারা গোলাপি বলে খেলেননি। তাই তাদের তিনি অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আম্পায়ারদের কঠিন পরীক্ষা দেখছেন প্রথম টেস্টে টফেল

আপডেট টাইম : ০৭:৫৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯