ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

ইডেনে মহা আয়োজনের প্রস্তুতি ক্রিকেট দল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯
  • ৩০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ইডেন গার্ডেন্স উপমহাদেশের, ক্রিকেট দুনিয়ার বৃহদাকার ভেন্যুগুলোর একটি। শতবর্ষের পুরোনো ইডেন এখন যেন পুরো বিয়েবাড়ি। রাত পোহালেই বড়ো আয়োজন। বিয়েবাড়ির মতোই এখানে ব্যস্ততার শেষ নেই। এদিক-ওদিক সর্বত্রই কাজ চলছে। সাজ-সজ্জার কাজই বেশি। বিয়েবাড়িতে ‘নির্ধারিত’ কিছু থাকতে নেই! তাই হয়তো বুধবার দুপুরে প্রেসবক্সেই নিজেদের মিটিংটা সেরে ফেলেছে কলকাতা পুলিশ। বাঙালির চিরায়ত জীবনদর্শনের অংশ গুঞ্জন, কানাকানি-ফিসফাঁস এখানেও রমরমা। বিয়েবাড়ি বলে কথা, বাড়ির বাইরে হাজারো লোকের ভিড়। অঙ্গসজ্জা দেখেই যারা ক্ষান্ত হতে চান না, অংশ নিতে চান মহা আয়োজনে। আমজনতার এই আয়োজনে অংশ নিতে লাগবে টিকিট। যেটি এখন প্রায় সোনার হরিণ হয়ে উঠেছে।এত সব কর্মযজ্ঞের মাঝেই নীরবে এগিয়ে যাচ্ছে ইডেনের প্রস্তুতি। আগামীকাল এই মাঠের সবুজ গালিচায় শুরু হবে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট। দুই দেশের প্রথম দিবারাত্রির টেস্ট বলেই ঐতিহাসিক মর্যাদা পাচ্ছে এই ম্যাচ। গোলাপি বলে প্রথমবার টেস্ট ক্রিকেট খেলতে নামছে দুই প্রতিবেশী দেশ।ঐতিহাসিক এই মাহেন্দ্রক্ষণের আকর্ষণ অনেক গুণ বেড়ে যাচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণে। আগামীকাল ম্যাচের প্রথম দিনে দুই দেশের সাদা পোশাকের লড়াই উপভোগ করবেন বঙ্গবন্ধুকন্যা। তার সঙ্গে থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভরদুপুরে হাসিনা-মমতা মিলেই ইডেনের ঘণ্টা বাজিয়ে দিবারাত্রির এই টেস্টের উদ্বোধন ঘোষণা করবেন।বিমান বাহিনীর হেলিকপ্টার থেকে দুই প্যারাট্রুপার নেমে গোলাপি বল তুলে দেবেন অধিনায়ক মুমিনুল হক ও বিরাট কোহলির হাতে। মধ্যাহ্নভোজের বিরতি, চা-বিরতিতেও থাকছে নানা আয়োজন, যা ম্যাচের মহিমা বাড়িয়ে দেবে কয়েক গুণ। প্রথম দিনের খেলা শেষে অন্তত ঘণ্টাখানেকের আরেকটি অনুষ্ঠান হবে। সেখানে সংগীতানুষ্ঠানও রয়েছে।মাঠের ২২ গজের ক্রিকেটকে ঘিরেই এতকিছু। ব্যাট-বলের লড়াইয়ের বাইরের আয়োজনগুলো খেলোয়াড়দেরও রোমাঞ্চিত করবে। যদিও বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো গতকাল বলেছেন, গোলাপি বল ও দিবারাত্রি টেস্টের আকর্ষণ পাশে রেখে মুমিনুলরা তৈরি হচ্ছেন মূল লড়াইয়ের জন্য। দলের সবাই খেলার দিকেই মনোযোগী। তাদের কাছে এটি সিরিজের আরেকটি ম্যাচই শুধু। সিরিজের প্রথম টেস্টে ইন্দোরে ভারতের কাছে ইনিংস ও ১৩০ রানে হেরেছিল বাংলাদেশ।ইডেনের কিউরেটর সুজন মুখার্জি জানিয়েছেন উইকেট সম্পর্কে। গতকাল তিনি বলেছেন, ‘আমার উইকেট স্পোর্টিং হয়। তিন বছর ধরে এখানে সবার জন্য সুবিধা আছে। আমি সেরকম উইকেট বানিয়েছি, যাতে সবার জন্য কিছু থাকে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইডেনে মহা আয়োজনের প্রস্তুতি ক্রিকেট দল

আপডেট টাইম : ১১:৫১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯