ঢাকা ১১:৫২ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

তবুও খেলছেন ‘নিষিদ্ধ’ নাসির

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩১:৩২ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯
  • ৩০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে আম্পায়ারের সঙ্গে খারাপ ব্যবহার করে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন নাসির হোসেন। ফলে তৃতীয় রাউন্ডে তার খেলার কথা ছিল না।

তবে কাকতালীয়ভাবে একাদশে ফিরেছেন নাসির। নিষিদ্ধ হওয়া সত্ত্বেও তিনি ঠিকই খেলছেন এনসিএলের তৃতীয় রাউন্ডে।

জানা গেছে, লেগস্পিনার রিশাদ হোসেনের বদলে দলে সুযোগ পেয়েছেন জাতীয় দলের সাবেক এই খেলোয়াড়।

কক্সবাজারে জাতীয় লিগের তৃতীয় রাউন্ডে দলে সুযোগ পেয়েই পাঁচ উইকেট শিকার করেন লেগস্পিনার রিশাদ হোসেন। তবে দ্বিতীয় ইনিংসে খেলতে পারছেন না তিনি।

পরে বিসিবি জরুরি ভিত্তিতে তাকে ডেকে পাঠানোয় ঢাকায় চলে এসেছেন তরুণ এ বোলার। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন ‘নিষিদ্ধ’ নাসির হোসেন।

এদিকে স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি ঢাকায় আসেন শনিবার। তার কাছে ক্লাস করবেন, এমন স্পিনার খুঁজে পাচ্ছিল না বিসিবি। কারণ প্রায় সবাই ছিলেন জাতীয় লিগে ব্যস্ত। ফলে বাধ্য হয়েই জাতীয় লিগ খেলা আটজন বোলারকে ডেকে পাঠিয়েছে ক্রিকেট বোর্ড।

তবে এই আটজন বোলারের নাম দেখলে চোখ কপালে উঠতে বাধ্য। কারণ ভেট্টোরির কোচিং ক্লাস করতে রিশাদ ছাড়া ডাক পাওয়া বাকিরা হলেন সাব্বির রহমান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিথুন, ইয়াসির রাব্বী, নাঈম হাসান ও ইবাদত হোসেন।

এদের মধ্যে মিরাজ আর নাঈম হাসান ছাড়া বাকি কেউই নিয়মিত বল করেন না বললেই চলে।

ডাক পাওয়া ক্রিকেটার ও ভারত সফরের ক্যাম্পে থাকা ক্রিকেটাররা লাল ও সবুজ দলে ভাগ হয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন।

রোববার ও সোমবার অনুষ্ঠিতব্য ম্যাচ দুটি মিরপুরের হোম অব ক্রিকেটে শুরু হবে সন্ধ্যা ৬ টায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তবুও খেলছেন ‘নিষিদ্ধ’ নাসির

আপডেট টাইম : ১১:৩১:৩২ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯