ঢাকা ১১:৫২ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

সাকিবকে ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না :নাজমুল হাসান পাপন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯
  • ২৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানি গ্রামীণফোনের সঙ্গে নিয়মবহির্ভূত চুক্তি করে নতুন ঝামেলায় পড়েছেন সাকিব আল হাসান। এ কারণে এই বিশ্বসেরা অলরাউন্ডারকে কারণ দর্শানোর নোটিশ পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জানা গেছে, নতুন স্পিন কোচ ভেট্টরির সঙ্গে সাক্ষাতের পাশাপাশি ভারত সফর নিয়ে হেড কোচের সঙ্গে কথা বলতে গতকাল শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় সাকিবের বিষয়টি নিয়েও গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।

নাজমুল হাসান পাপন বলেন, ভেট্টরির সঙ্গে আগে দেখা হয়নি, তার সঙ্গে দেখা করতে এসেছিলাম। ভারত সফরে স্কোয়াডের পরিকল্পনা কি সেটা হেড কোচের থেকে জানার চেষ্টা করলাম।’

তিনি আরো বলেন, ‘ভেট্টরি এসেছে কিন্তু এখানে কোনো স্পিনার নেই। তাই প্রথম শ্রেণির প্রতিটি দল থেকে ভারত টেস্টের আগে কিছু স্পিনার আনিয়ে এখানে দুটি প্রস্তুতি ম্যাচ কিভাবে খেলানো যায় সে ব্যাপারে আলোচনা হয়েছে। ইনডোরটা দেখলাম কিভাবে এটা ঠিক করা যায়, সে ব্যাপারে তাদের সঙ্গে কথা হয়েছে।’

এছাড়া সাকিবের চুক্তি প্রসঙ্গে বিসিবি প্রধান বলেন, সাকিব আইন অনুযায়ী এটা কোনোভাবেই করতে পারে না, এটা ওই টেলিকম কোম্পানিও জানে, প্লেয়াররাও জানে। তবে এটা ও কেনো করল প্রথমত তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। আমরা ওকে চিঠি দিচ্ছি। তবে একটা ব্যাপার বলতে পারি এটা সম্পূর্ণ বেআইনি। তাকে ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না।’

প্রসঙ্গত, গত ২২ অক্টোবর টেলিকম কোম্পানি গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হন সাকিব। ১১ দফা দাবিতে ক্রিকেটারদের ধর্মঘট ডাকার ঠিক একদিন পর এই চুক্তিতে স্বাক্ষর করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাকিবকে ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না :নাজমুল হাসান পাপন

আপডেট টাইম : ১০:১১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯