ঢাকা ১০:১৩ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

রোনালদোর গোলে জুভেন্টাসের জয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯
  • ৩৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ ক্রিস্তিয়ানো রোনালদোর গোলে দারুন এক জয় পেয়েছে জুভেন্টাস। স্টেডিয়ামে শনিবার সেরি আর ম্যাচটি ২-১ গোলে জিতেছে তারা। এ জয়ে লিগে টানা পঞ্চম জয় পেলো মাওরিসিও সাররির দল।

ম্যাচের সপ্তদশ মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগেই দলকে এগিয়ে দেন রোনালদো। বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো বল প্রতিপক্ষের পা হয়ে পেয়ে যান রোনালদো। দারুণ ক্ষীপ্রতায় ডি-বক্সে ঢুকে ডিফেন্ডারকে কোনো সুযোগ না দিয়ে পোস্ট ঘেঁষে ঠিকানা খুঁজে নেন পর্তুগিজ ফরোয়ার্ড।

ক্লাব ও জাতীয় দল মিলে ক্যারিয়ারে রোনালদোর এটি ৭০১তম গোল। এবারের সেরি আয় এটা তার চতুর্থ গোল।

এগিয়ে যাওয়ার আনন্দ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি শিরোপাধারীদের। সতীর্থের হেডে ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে বুক দিয়ে নামিয়ে জোরালো কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে সমতা টানেন ডিফেন্ডার দানিলো লারেনজিইরা।

দ্বিতীয়ার্ধের নবম মিনিটে কিছুটা সৌভাগ্যসূচক গোলে আবারও এগিয়ে যায় জুভেন্টাস। রোনালদোর শট একজনের পায়ে লেগে বল পেয়ে যান অরক্ষিত পিয়ানিচ। প্রথম ছোঁয়ায় নিচু শট পোস্ট ঘেঁষে গোলরক্ষককে পরাস্ত করেন ইতালির এই মিডফিল্ডার।

৬৪তম মিনিটে গোলরক্ষকের ‘ডাবল সেভে’ ব্যবধান বাড়াতে পারেনি জুভেন্টাস। রোনালদোর পাস পেয়ে গনসালো হিগুয়াইনের নিচু শট লুকাস ফিরিয়ে দেয়ার পর আলগা বল ধরে আবারো শট নেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার, এবার বাধা হয়ে দাঁড়ান পোলিশ গোলরক্ষক।

শেষ দিকে সমতা টানার সুবর্ণ সুযোগ এসেছিল অতিথিদের সামনে। তবে ইতালির ২২ বছর বয়সী ফরোয়ার্ড রিকার্দো ওরসোলিনির হেড ক্রসবারে বাধা পেলে পুরো ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে টানা আটবারের চ্যাম্পিয়নরা।

আসরে একমাত্র অপরাজিত দল ইউভেন্তুস আট ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা ইন্টার মিলান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোনালদোর গোলে জুভেন্টাসের জয়

আপডেট টাইম : ১১:২১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯