ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ভারতে সম্মাননা পেলেন সাইমন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৭:০৪ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯
  • ৩৬৫ বার

হাওর বার্তাঃ চি ত্রনায়ক সাইমন সাদিকের ‘জান্নাত’ ছবিটি মুক্তি পায় ২০১৮ সালের কোরবানির ঈদে। ছবিটি দিয়ে প্রশংসিত হয়েছেন এ নায়ক। চিত্রনায়িকা মাহিয়া মাহির বিপরীতে সাইমনকে এখানে দেখা গেছে পথভ্রষ্ট এক যুবকের চরিত্রে। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ছবিটি বেশকিছু দেশের চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছে। ঠাঁই করে নিয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সংক্ষিপ্ত তালিকাতেও।

এবার সাফল্যের নতুন পালক যোগ হলো সাইমনের মুকুটে। তিনি ‘জান্নাত’ ছবিতে অভিনয়ের জন্য ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় পুরস্কৃত হলেন। গত ১৫ সেপ্টেম্বর রাজ্যের পর্যটনমন্ত্রী প্রণজিত সিংহ রায় সাইমনের হাতে সম্মাননা তুলে দেন।

ভারতের ত্রিপুরা রাজ্যেও আগরতলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’।

রাজধানীর রবীন্দ্রশতবার্ষিকী ভবনে আয়োজিত তিন দিনব্যাপী এ উৎসবের উদ্বোধক হিসেবে বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। অনুষ্ঠানে চিত্রনায়ক সাইমন সাদিকও অংশ নিয়েছেন। সেখানেই তাকে সম্মাননা দেওয়া হয়।

এ বিষয়ে সাইমন সাদিক বলেন, ‘যেকোনো সম্মাননা আমাকে অনেক আপ্লুত করে। আগরতলায় এসেছি আমরা রাষ্ট্রীয় অতিথি হিসেবে। প্রথমবার বাংলাদেশ চলচ্চিত্র উৎসব হচ্ছে এখানে। অংশগ্রহণ করছি। খুব ভালো লেগেছে। এই সম্মাননাটুকু ছিল অনেক বেশি প্রেরণার। এই উৎসবে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমাদের তথ্য মন্ত্রণালয়ের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ভারতে সম্মাননা পেলেন সাইমন

আপডেট টাইম : ০১:২৭:০৪ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯