ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাবনায় আমনের বাম্পার ফলন, ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী ড্রোন, এআই ও সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়াতে বললেন সেনাপ্রধান বাক্‌স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী কোন ধাপে কত ইউনিয়নে ভোট, জানাল ইসি যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্যতার স্বীকৃতি পেল বাংলাদেশ থমথমে গোপালগঞ্জ: অরাজকতার নেপথ্য সমীকরণ, প্রশাসনিক রদবদল ও রাজনৈতিক দায়বদ্ধতা ছাত্রলীগের সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের তথ্য সংগ্রহ করছে ছাত্রদল পারমাণবিক বোমা তৈরির কতটা কাছাকাছি ইরান

২৭ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন শেখ হাসিনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯
  • ৩৮৫ বার

Statement by Her Excellency Sheikh Hasina, Prime Minister of the People’s Republic of Bangladesh

২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিসংঘ সদর দপ্তরের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

একই দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও ভাষণ দেয়ার কথা বলে জানিয়েছে এনআরবি নিউজ।

জাতিসংঘের ভাষণ দেয়ার পরদিন সকালে বাংলাদেশ মিশনে বঙ্গবন্ধু মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিলিত হবেন গণমাধ্যমকর্মীদের সঙ্গে। একই দিন দুপুরে টাইমস স্কোয়ার সংলগ্ন ম্যারিয়ট মারক্যুইস হোটেলের বলরুমে নাগরিক সংবর্ধনায় ভাষণ দেয়ার কথা রয়েছে শেখ হাসিনার।

এদিকে, আগামী ২৮ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৩তম জন্মদিন। সে আলোকেই সবকিছু সাজানো হচ্ছে বলে জানান সংবর্ধনার আয়োজকরা।

জানা গেছে, জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছবেন শেখ হাসিনা। এবার তিনি সাধারণ পরিষদে ১৬তম ভাষণ দেবেন। যথারীতি এ বিশ্বসভায় বাংলায় ভাষণ দেবেন তিনি।

এছাড়াও যুক্তরাষ্ট্রে জলবায়ু, টেকসই উন্নয়ন এবং জনস্বাস্থ্য, শরণার্থী ইস্যুতেও বিভিন্ন অনুষ্ঠানে ভাষণ দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

রোহিঙ্গা ইস্যু এবারো প্রাধান্য পাবে জাতিসংঘের বিভিন্ন ফোরামে। জানা গেছে, এসডিজি বাস্তবায়নে বাংলাদেশের অগ্রগতিও প্রশংসিত হবে জাতিসংঘে।

এ সফরে কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে শেখ হাসিনার বৈঠকের সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রীসহ তার ঘনিষ্ঠ কর্মকর্তারা থাকবেন হোটেল প্যালেসে।

সেই হোটেলেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বেশ কয়েকজন বিশ্বনেতা অবস্থান করবেন।

এদিকে শেখ হাসিনাকে জেএফকে এয়ারপোর্টে বিপুল অভ্যর্থনা জানানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এ নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে জনসংযোগ শুরু হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২৭ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন শেখ হাসিনা

আপডেট টাইম : ০৩:৩১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯