ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

কী কারণে স্বামীর নাম বললেন না সানাই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯
  • ৩৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ গত বছর বিয়ের ঘোষণা দেন সানাই। তারপর আওয়ামী লীগের এক মন্ত্রীর সঙ্গে বাগদান হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি। কিন্তু কোন মন্ত্রী? তা জানাননি সানাই।

এদিকে ৮ সেপ্টেম্বর, নিজের জন্মদিনের অনুষ্ঠানে স্বামীর পরিচয় প্রকাশ করবেন বলে জানিয়েছিলেন সানাই। কিন্তু ৮ তারিখ সারা দিন পেরিয়ে গেলেও সেসবের কোনো বালাই নেই। কী এমন ঘটল যে, সানাই কথা দিয়েও কথা রাখলেন না।

দেশ রূপান্তরকে সানাই বলেন, ‘আমি ঘোষণা দিয়েছিলাম ৮ সেপ্টেম্বর আমার জন্মদিন উপলক্ষে আমার সমস্ত ফ্যান ফলোয়ার, বন্ধু-সহকর্মীদের অনেক বড় একটা সারপ্রাইজ দেব। গুলশানের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠানের আয়োজন করার কথাও ভেবেছিলাম। সকলের সামনে আমার স্বামীকে পরিচয় করে দেওয়ার ঘোষণা দিয়েছিলাম। কিন্তু একটি বিশেষ কারণে এই অনুষ্ঠানটি করতে পারছি না।’

বিশেষ সেই কারণটি কী? জবাবে সানাই বলেন, ‘এটা এই মুহূর্তে বলতে পারব না। ব্যক্তিগতভাবে একটু ঝামেলায় আছি। তবে দুই তিন মাস পরে অবশ্যই আনুষ্ঠানিকভাবে আমার স্বামীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেব।’

দেশ রূপান্তরকে সানাই আরও বলেন, ‘বিয়ে তো আর লুকিয়ে রাখার জিনিস না। আজ হোক, কাল হোক সবাই জেনে যাবে। আর আমার বা আমার বর- কারও পক্ষেই কোনো আপত্তি নেই। ফলে সিদ্ধান্ত নিয়েছি, বিষয়টা আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাব।’

ভার্চ্যুয়াল জগতে আলোচিত নাম সানাই মাহবুব। গাজী মাহবুবের একটি সিনেমায় নাম লেখানোর মধ্য দিয়ে শোবিজে আগমন ঘটে তার। এরপর বেশ কিছু গানের ভিডিওতেও উপস্থিত হন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

কী কারণে স্বামীর নাম বললেন না সানাই

আপডেট টাইম : ১২:২৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯