ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

ইলিশখেকো আরিফিন শুভ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩২:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯
  • ৪০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ একটা সময় ইলিশ মাছ কী জানতেনই না জনপ্রিয় নায়ক আরিফিন শুভ অথচ আজ প্রিয় খাবারের তালিকা করলে ইলিশ মাছ সবার আগে রাখেন। যতদূর জানা যায়, শুভর কাছে ইলিশ মানেই ছিল পহেলা বৈশাখের মাছ হিসেবেই পরিচিতি। এমনকি সে সময় কেউ প্রিয় মাছ কোনটি জানতে চাইলে বলতেন পহেলা বৈশাখের মাছ।

অবাক হতেন সবাই, এটা আবার কোন মাছ? সবাই যে বুঝতেন না, তা কিন্তু নয়। বুঝতেন, তবে বুঝেও হাসতেন। কারণ এই মাছটির একটা নাম আছে। যে নামটা জানতেন না শুভ। ইলিশ মাছ নিয়ে ছোটবেলার এমন স্মৃতি রোমন্থন করতে গিয়ে এ তথ্য উঠে আসে মিডিয়ায়।

বর্তমানে আরিফিন শুভ একজন তারকা কিন্তু তারকা হলেও আট-দশজন বাঙালির মতো ইলিশ মাছ এখনো শুভর কাছে প্রিয়। খাবার টেবিলে ইলিশের বাহারি পদ মানেই যেন শুভর কাছে ভরপুর খাওয়া-দাওয়া। শুভ বলেন, ইলিশ ভাজা, ঝোল করে ইলিশ রান্না, শর্ষে ইলিশ, ইলিশের ডিম ভাজা এসব আমায় খুব টানে।

মাঝে মধ্যে ফিটনেসের কারণে এই পদগুলো খেতে পারি না। এদিকে কলকাতায় শুভ অভিনীত ‘আহা রে’ নামে একটা ছবি মুক্তি পেয়েছে।

ছবিতে একজন শেফের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ওই ছবির শুটিংয়েও ইলিশ খাওয়ার দারুণ অভিজ্ঞতা হয়েছে তার। সেই অভিজ্ঞতা নিজেই জানান সবাইকে। শুভ প্রথমেই জানান একেক জায়গার ইলিশ একেক রকম স্বাদ। স্বাদের এ ভিন্নতার জন্যই ইলিশের প্রতি আরো আকর্ষণ বেড়ে যায় তার।

ইলিশের প্রতি আরো আকর্ষণ বেড়ে যাওয়ার মজার এক অভিজ্ঞতাও শেয়ার করলেন সবার সঙ্গে। এই মজার অভিজ্ঞতা কারো কারো ভালো নাও লাগতে পারে কথাটি বলে অভিজ্ঞতা শেয়ার করলেন।

বলেন, কেবল ইলিশের প্রতি ভালোবাসা দেখেই আমার কাছে এটি হয়ে উঠেছিল আরো মজার। যে কারণে টানা পনেরো দিন ইলিশ খেতে হয়েছিল আমাকে।

আর আমার এই খাওয়ার অভিজ্ঞতা সত্যিই অবাক করে দেয় আমাকে। এখন ভাবলে বেশ লাগে। সত্যি বলতে কী টানা পনেরো দিন ইলিশ খেলেও মোটেও ইলিশের প্রতি অরুচি আসেনি আর এ কারণে যেই শুনেছে এই কথা সবাই আমার নাম দিয়েছে ইলিশখেকো শুভ। শুনতে আমারো ভালো লাগে। কারণ আমার প্রিয় একটি জিনিসের সঙ্গে নামটি জড়িয়ে রাখছে সবাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ইলিশখেকো আরিফিন শুভ

আপডেট টাইম : ০৮:৩২:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯