ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হাতে স্টিয়ারিং, কাঁধে নিজের ব্যাগ, কী বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী তরুণীকে মদের বারে ডেকে নিয়ে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প নিয়ে সুসংবাদ দিলেন পানি সম্পদমন্ত্রী হরমুজ প্রণালিতে বাড়ছে জাহাজ চলাচল প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে

সৌদি পৌঁছেছেন ১০৫৪২৫ হজযাত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯
  • ৩৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ আসন্ন পবিত্র হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ১ লাখ ৫ হাজার ৪২৫ জন হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৯১৬ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯৮ হাজার ৫০৯ জন রয়েছেন।

মোট ৩০০টি ফ্লাইটে তারা সেখানে পৌঁছান। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৫৫টি ও সৌদি এয়ারলাইন্সের ১৪৫টি ফ্লাইট রয়েছে। বুধবার দিবাগত রাত ৩টায় (সৌদি সময়) মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে গতকাল (৩১ জুলাই) দিবাগত রাত ১টায় প্রশাসনিক দলের দলনেতা এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জহির আহমেদের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় আগত হজযাত্রীদের সার্বিক হজ ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। সভায় অন্যান্যের মধ্যে হজ অফিস মক্কার কাউন্সিলর মুহাম্মাদ মাকসুদুর রহমান, মক্কায় মৌসুমি হজ অফিসার, প্রশাসনিক দলের সদস্যবৃন্দ, চিকিৎসক দলের দলনেতা এবং আইটি দলের দলনেতা উপস্থিত ছিলেন।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর হজ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট। ধর্মবিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৫৯৮ টি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

হাতে স্টিয়ারিং, কাঁধে নিজের ব্যাগ, কী বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী

সৌদি পৌঁছেছেন ১০৫৪২৫ হজযাত্রী

আপডেট টাইম : ০৬:৪৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯