ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সততা ও দক্ষতায় আপসহীন হতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মারা গেছেন আলোচিত সেই ‌‘সিরিয়াল কিলার’ সাইকো সম্রাট গুপ্ত এবং অদৃশ্য শক্তির বিরুদ্ধে ভোট করতে হয়েছে: পানিসম্পদ মন্ত্রী মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে জুবাইদা রহমান ইরান যুদ্ধে ট্রাম্পের নতি স্বীকার: ৪৮ ঘণ্টার আল্টিমেটাম থেকে পিছুটান ট্রাম্পের আলোচনার দাবিকে উড়িয়ে দিল ইরান, ‘কোনো আলোচনাই হয়নি’—আরাগচি ভুয়া চিকিৎসক দিয়ে অস্ত্রোপচার, ডক্টরস কেয়ার হাসপাতাল সিলগালা গাবতলী থেকে স্মৃতিসৌধ পর্যন্ত তোরণ-পোস্টার লাগানো নিষেধ শারীরিক অবস্থার উন্নতি কথা বলতে পারছেন মির্জা আব্বাস, দোয়া চেয়েছে পরিবার অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে ‌অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন

দুর্নী‌তি করলে প‌রিণ‌তি ভালো হবে না: দুদক চেয়ারম্যান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯
  • ২৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ দুর্নী‌তি দমন ক‌মিশন চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতি দমন কমিশনকে এমন হতে হবে যেন সমাজের উঁচু-নিচু সব স্তরের মানুষের কাছে বার্তা দেওয়া যায় যে, দুর্নীতি করলে পরিণতি ভালো হবে না।

বুধবার (৩১ জুলাই) দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান ও তদন্ত শীর্ষক প্রশিক্ষণ কোর্সে দুদক কর্মকর্তাদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

দুদক চেয়ারম্যান বলেন, বর্তমানে দুদক দৃঢ়ভাবে সমাজের মানুষের কাছে ‘দুর্নী‌তির প‌রিণাম ভালো হবে না’ এমন বার্তা পৌঁছানোরই চেষ্টা করছে। এ কারণে প্রতিদিনই দেশের কোথাও না কোথাও দুর্নীতি প্রতিরোধে অভিযান চালা‌নো হ‌চ্ছে। এ অভিযান অব্যাহত রাখা হবে। এমন একটা সময় আস‌বে যেদিন দুর্নীতিবাজরা দুর্নীতি করার সাহস হারিয়ে ফেলবে।

তি‌নি বলেন, দুদক কর্মকর্তাদের মনোভাব, আচার-আচরণ, কৌশল ও চলন-বলনের পরিবর্তনের মাধ্যমেই কমিশনের সক্ষমতার বিকাশ ঘটাতে হবে। কর্মকর্তাদের আচরণ হতে হবে সর্বোচ্চ বিনয়ী। জিজ্ঞাসাবাদে কৌশলগত কারণেই জ্ঞান, বুদ্ধি এবং স্বীয় বিবেচনার নির্মোহ প্রয়োগ ঘটাতে হবে।

ইকবাল মাহমুদ আরও বলেন, উদ্ভাবনীমূলক কৌশল প্রয়োগের মাধ্যেমে অপরাধীদের অপরাধের তথ্য সঠিকভাবে পাওয়া যেতে পারে। তবে জিজ্ঞাসাবাদের জন্য পর্যাপ্ত হোম ওয়ার্ক করার কোনো বিকল্প নেই। দুদ‌কের একটি অঙ্গীকার রয়েছে। আপনাদের প্রত্যেকেরও অঙ্গীকার রক্ষা করতে হবে। প্রতিষ্ঠানের প্রতি অঙ্গীকার ও মমত্ববোধ না থাকা কাম্য নয়। প্রতিষ্ঠানের ভিশন-মিশনের সঙ্গে আপনাদের কাজ-কর্ম সংগতিপূর্ণ না হলে, ঐ প্রতিষ্ঠান থেকে নেওয়া বেতন কি বৈধ হয়? তাই সততা ও নৈতিকতা সর্বোচ্চ বজায় রেখে স্ব-স্ব দায়িত্ব পালন করতে হবে।

প্রশিক্ষণ কোর্সে দুর্নী‌তি দমন কমিশনের পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক ও উপ-সহকারী পরিচালক পদমর্যাদার ত্রিশ জন কর্মকর্তা অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সততা ও দক্ষতায় আপসহীন হতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

দুর্নী‌তি করলে প‌রিণ‌তি ভালো হবে না: দুদক চেয়ারম্যান

আপডেট টাইম : ০৪:৪১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯