ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শুধু পাঠ্যবই নয়, খেলাধুলাতেও পারদর্শী হতে হবে: প্রধানমন্ত্রী দেশের শীর্ষ ব্যবসায়িদের উপস্থিতিতে যে আশ্বাস প্রধানমন্ত্রীর বিতর্ক চর্চাকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্তির বিষয়ে আগ্রহী তথ্যমন্ত্রী বাংলাদেশ কোথায় যাবে, তা অন্য রাষ্ট্র নির্ধারণ করবে না: পররাষ্ট্র উপদেষ্টা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো হরমুজ প্রণালি বন্ধে ইরানের ঘোষণার পর সতর্ক মার্কিন বাহিনী হাওরের কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা সহায়তা দেবে সরকার হাওরে দুর্যোগ : কী হবে বিচার চাহিয়া বন্ধু আর আব্বুকে নিয়ে ব্রাজিলের খেলা দেখতেই বাংলাদেশ থেকে আমেরিকায় এসেছি ৪৫ দিন কলা খেলে কী ঘটে শরীরে

নরসিংদীর মনোহরদী ও কাপাসিয়া উপজেলার প্রায় ১০ গ্রামের ভরসা বাঁশের সাঁকো

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯
  • ৩৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ পুরাতন ব্রহ্মপুত্র নদের উপর একটি পাকা সেতুর অভাবে নরসিংদীর মনোহরদী ও গাজীপুরের কাপাসিয়া উপজেলার প্রায় ১০ গ্রামের মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। স্কুল-কলেজের শিক্ষার্থী, সাধারণ মানুষ ও ব্যবসায়ীসহ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করতে হচ্ছে। দুই উপজেলার মানুষের দীর্ঘদিনের দাবি বাঁশের সাঁকোর স্থলে একটি পাকা সেতু নির্মাণ হলে তাদের ভোগান্তি দূর হবে।

মনোহরদী উপজেলার দৌলতপুর গ্রাম এবং কাপাসিয়ার মির্জানগর গ্রামের সীমানা ঘেঁষে বয়ে গেছে পুরাতন ব্রহ্মপুত্র নদ। দৌলতপুর ইউনিয়নের কোচেরচর, কীর্ত্তিবাসদী, নিশ্চিন্তপুর, কেরানীনগর এবং সনমানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও, মির্জানগর, সনমানিয়া ও আড়াল গ্রামের মানুষ এ নদের উপর তৈরি করা বাঁশের সাঁকো দিয়ে চলাচল করে। স্থানীয় লোকজন জানান, প্রতি বছর শুষ্ক মৌসুমে দুই পাড়ের লোকজন মিলে বাঁশ সংগ্রহের পর সাঁকো তৈরি করে তার উপর দিয়ে চলাচল করছে।

বাঁশের সাঁকো ব্যবহার করে প্রতিদিন দুটি কলেজ, দুটি মাধ্যমিক বিদ্যালয়, একটি ফাযিল মাদ্রাসা ও তিনটি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীসহ প্রায় চার সহস্রাধিক মানুষ চলাচল করে। দৌলতপুর গ্রামের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল-ফাহাদ জানান, উভয় পাড়ের শিক্ষার্থীরা স্কুল-কলেজ, মাদ্রাসায় যেতে নানা রকমের দুর্ভোগ পোহাতে হয়। দূর-দূরান্ত থেকে আগত অনেক অতিথি সাঁকোতে চড়ার অভ্যাস নেই এবং ছোট-ছোট শিশুরা দীর্ঘ বাঁশের সাঁকো দিয়ে পাড়ি দিতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়।

সনমানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুল মালেক ভূঁইয়া জানান, দুই পাড়ের মানুষের দীর্ঘদিনের দাবি একটি সেতু নির্মাণ হলে শিক্ষার্থীরা নির্ভয়ে তাদের স্কুল-কলেজে যেতে পারবে এবং ব্যবসায়ীরাও তাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী দ্রুত বাজারজাত করতে পারবেন। দৌলতপুর ইউপি চেয়ারম্যান হাদিউল ইসলাম জানান, পুরাতন ব্রহ্মপুত্র নদে একটি সেতু নির্মাণ হলে দুই এলাকার লোকজনের মাঝে আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি ভ্রাতৃত্বের সেতুবন্ধন তৈরি হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শুধু পাঠ্যবই নয়, খেলাধুলাতেও পারদর্শী হতে হবে: প্রধানমন্ত্রী

নরসিংদীর মনোহরদী ও কাপাসিয়া উপজেলার প্রায় ১০ গ্রামের ভরসা বাঁশের সাঁকো

আপডেট টাইম : ১২:৫২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯