ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

দেওয়ানগঞ্জে রেললাইনের মাটি সরে যাওয়ায় ঢাকার সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯
  • ৩৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বন্যার পানির তীব্র স্রোতে দেওয়ানগঞ্জ উপজেলায় রেল লাইনের ৫০ ফুট এলাকার নিচের মাটি সরে ধসে গেছে (ওয়াস আউট)। এ কারণে ঢাকার সঙ্গে দেওয়ানগঞ্জ সরাসরি আন্তঃনগর তিস্তা, ব‏হ্মপুত্রসহ এ পথে চলাচলকারী সব ট্রেন বন্ধ রয়েছে। এ পথে উত্তরাঞ্চলের গাইবান্ধার ফুলছড়ি, বুনারপাড়া কুড়িগ্রামের রৌমারি, রাজিবপুর, বকশীগঞ্জ, বাহাদুরাবাদে শতশত যাত্রী ট্রেনযোগে চলাচল করে।

সোমবার দুপুরে সরজমিন ঘুরে দেখা গেছে, দেওয়ানগঞ্জ রেলস্টেশন থেকে ইসলামপুরমুখী রেললাইন দিঘলকান্দি ৩১নং রেল ব্রিজের পাশ থেকে রেল লাইনের নিচ থেকে প্রায় ৫০ ফুট মাটি সরে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে।

স্থানীয় লোকজন জানান, ব্রিজ সংযোগ লাইনে ইঁদুরের গর্ত ছিল। বন্যার পানি ঢুকে এবং বন্যার পানির চাপে রেল লাইনের নিচ থেকে মাটি সরে যায়।

তারা আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, রেলের কর্তৃপক্ষ আগে থেকে রক্ষণাবেক্ষণ করলে এ ঘটনা ঘটতো না। এ ব্রিজের সামান্য কিছু পশ্চিম দিকে গত বছর ওয়াস আউট হয়। এ বছর নতুন ব্রিজ নির্মাণ করা হয়। নির্মিত ব্রিজটি বড় করে করলে বন্যার পানির চাপ থাকতো না।

দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলাম বলেন, ১৬ জুলাই সকালের লোকাল ট্রেন যাওয়ার পর থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

জামালপুর রেলওয়ে সহকারী প্রকৌশলী কামরুজ্জামান জানান, আশা করি এক সপ্তাহের মধ্যে ট্রেন চলাচল উপযোগী করা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদারকি করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

দেওয়ানগঞ্জে রেললাইনের মাটি সরে যাওয়ায় ঢাকার সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

আপডেট টাইম : ১২:৪৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯