ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

পাঁচ নারী কনস্টেবলের নতুন জীবন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯
  • ৩৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজশাহীতে কনস্টেবল পদে এবার ৪৪ জন নারী নিয়োগ পেয়েছেন। ৮ জুলাই স্বাস্থ্য পরীক্ষা দিতে আসা পাঁচ নারী কনস্টেবলের সঙ্গে কথা হয়। এই নারীরা ঘুষ না দিয়েই পুলিশে চাকরি পেয়েছেন। তাই তাঁরা অভিভূত। যেহেতু ঘুষ না দিয়ে চাকরি পেয়েছেন, তাই তাঁরাও কখনো দুর্নীতি করবেন না এবং মানুষের উপকার করবেন বলে জানালেন।

কথার শুরুতেই কনস্টেবল ইভা বলেন, ‘চাকরি পাওয়ার পর প্রথম কাজ হবে মাকে কাজ থেকে ছাড়িয়ে আনা।’ জানালেন, দ্বিতীয় শ্রেণিতে পড়ার সময় তাঁর বাবা তাঁদের ফেলে চলে যান। তখন থেকে মা অন্যের বাড়িতে কাজ করে দুই ছেলেমেয়েকে মানুষ করছেন। নিয়োগপ্রত্যাশী ৫ হাজার ১৪১ জন প্রতিযোগীর সঙ্গে লড়াই করে ইভাকে উত্তীর্ণ হতে হয়েছে। ইভার নামের সঙ্গে কোনো পদবি নেই।

বাড়ি রাজশাহী নগরের রাজপাড়া থানার চণ্ডীপুর এলাকায়। ইভা এবার এইচএসসি পরীক্ষা দিয়েছেন। পাড়ার এক আপুর কাছ থেকে পুলিশের নিয়োগ পরীক্ষার কথা জানতে পেরে তিনি আবেদন করেছিলেন। বাবা চলে যাওয়ার পর ভাই আহসান আলীকে নৈশ বিদ্যালয়ে ভর্তি করে দেন মা। এই ভাই দুই বছর আগে এসএসসি পাস করে এখন একটি কাপড়ের দোকানে কাজ করেন।

পুঠিয়া উপজেলার ধোপাপাড়া গ্রামের সুমি খাতুনের বাবা ধোপাপাড়া বাজারে চা বিক্রি করেন। ভাই সুজন আলীও বাবার সঙ্গে দোকানে কাজ করে। ছোট ভাইটিরও পড়াশোনা হয়নি। সুমির ভাষায়, কাউকে টাকা দিয়ে যদি চাকরি পেতে হতো, তাহলে জীবনে কোনো দিন চাকরি হতো না।

সুমনা খাতুনের বাড়ি চারঘাট উপজেলার বিলমেরামতপুর গ্রামে। তাঁর বাবা কুলির কাজ করেন। সুমনা জানান, একটি কম্পিউটারের দোকান থেকে এই চাকরির সার্কুলারের খবর পেয়েছিলেন। তারপর নিজেই সবকিছু করেছেন।

রাজশাহী নগরের মতিহার থানার বামনশিকড় এলাকার বেদানা খাতুনের বাবা একজন ভ্যানচালক। মা মানুষের বাড়িতে কাজ করেন। মেয়ের এই চাকরি পাওয়াতে বাবা জামাল উদ্দিন বললেন, তিনি কিছুতেই হিসাব মিলাতে পারছেন না। এই জামানায় কোনো টাকাপয়সা ছাড়াই মেয়ের চাকরি হলো! তাঁর মন্তব্য, ‘কিসে কী হলো ভাই আমি কিছুই বুঝতে পারছি না।’

রাজশাহী নগরের তেরখাদিয়া এলাকার সমুনা ইসলামের বাবা বাসচালকের সহকারী। তাঁর পরিবারও সুমনার চাকরি পাওয়াতে বিস্মিত।

রাজশাহীর পুলিশ সুপার এম শহিদুল্লাহ বললেন, ‘ঘুষ না দিয়ে এবার যারা নিয়োগ পেল, তারা মানুষকে সত্যিকারের “সার্ভিস” দেবে বলেই প্রত্যাশা করছি। নির্বাচিতদের সবাই হতদরিদ্র পরিবারের সদস্য না। অনার্স পড়া ও পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করা কয়েকজনেরও চাকরি হয়েছে। এই হতদরিদ্র পরিবারের ছেলেমেয়েরা পরীক্ষায় তাদের সঙ্গে “ফাইট” দিয়ে টিকেছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

পাঁচ নারী কনস্টেবলের নতুন জীবন

আপডেট টাইম : ০১:২৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯