ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

২ সদস্যের বাড়ির বিদ্যুত বিল ১২৮ কোটি রুপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯
  • ৪২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বাড়িতে ২ কিলোওয়াটের বিদ্যুতের লাইন। অথচ বিল এসেছে ১২৮ কোটি ৪৫ লাখ ৯৫ হাজার ৪৪৪ রুপি। এমন বিল দেখে ভারতের উত্তর প্রদেশের হাপুর এলাকার বাসিন্দা শামীম হতভম্ব। তিনি এ বিল নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে বার বার ধরনা দিচ্ছেন। কিন্তু কোনো প্রতিকার পাচ্ছেন না। তাকে বলা হচ্ছে, আগে বিল পরিশোধ করতে হবে। তারপরই তার বিদ্যুতের লাইন সংযোগ দেয়া হবে।

হাপুরের চামরি গ্রামে বসবাস করেন শামীম ও তার স্ত্রী। এ বিষয়ে তিনি বার্তা সংস্থা এএনআই’কে বলেন, ভৌতিক এই বিল নিয়ে তিনি বিদ্যুত বিভাগে গিয়েছেন তাদের ভুল সংশোধন করানোর জন্য। কিন্তু তাকে পাত্তাই দেয়া হয় নি। বলা হয়েছে বিল পরিশোধ করতে। তিনি বলেন, আমার কথায় কেউ কর্ণপাতই করে নি। এখন আমি কিভাবে এত বড় অংকের বিদ্যুত বিল পরিশোধ করবো? শামীম দাবি করেন, মনে হয়, পুরো হাপুর এলাকার বিদ্যুতের বিল আমার একাউন্টে দেখিয়েছে। এ নিয়ে আমি এক স্থান থেকে আরেক স্থানে দৌড়াচ্ছি। কেউ আমার কথা শুনছে না।

তবে বিদ্যুত বিভাগের একজন প্রকৌশলী বলেছেন, এটা বড় কোনো বিষয় নয়। যান্ত্রিক ত্রুটি থেকে এমনটা ঘটে থাকতে পারে। ইঞ্জিনিয়ার রাম শরণ নিশ্চিত করে বলেন, শামীম সংশ্লিষ্ট দপ্তরে ওই বিল নিয়ে গেলে তা সংশোধন করে দেয়া হবে। কিন্তু শামীম বলছেন, তিনি বার বার বিদ্যুত অফিসে গিয়েছেন। তাকে বিল পরিশোধ করতে বলা হয়েছে। এমন ঘটনা এবারই নতুন নয়। জানুয়ারিতে উত্তর প্রদেশের কান্নাউজের এক বাসিন্দার নামে বিদ্যুতের বিল পাঠানো হয়েছিল ২৩ কোটি রুপি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

২ সদস্যের বাড়ির বিদ্যুত বিল ১২৮ কোটি রুপি

আপডেট টাইম : ১১:৫২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯