ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯
  • ৩০১ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হলের সামনে কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মেশকাত হোসেন গুলিবিদ্ধ হয়েছেন। আহত মেশকাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাঁ পায়ের উরুতে গুলি লেগেছে।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে হলের সামনে বসে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয়েছেন জানালেও কারা তাকে গুলি করেছে সে বিষয়ে কিছু বলতে পারেননি মেশকাত।

সূর্যসেন হল ছাত্র সংসদের ভিপি মারিয়াম জামান খান সোহান সাংবাদিককে বলেন, “রাতে বাইরে থেকে হলে ঢোকার সময় আমি দেখতে পাই, মেশকাতের পা দিয়ে রক্ত ঝরছে। এ সময় তাকে কয়েকজন মিলে ঢাকা মেডিকেলে নিয়ে যাই।”

মেশকাত কীভাবে গুলিবিদ্ধ হয়েছেন সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন মেশকাত সাংবাদিককে বলেন, “রাত সাড়ে ১০টার দিকে হল গেটের সামনে আমি একা বসে মোবাইল টিপতেছিলাম। হঠাৎ করে একটা বিকট শব্দ হয়। তারপর নিচে তাকাতেই দেখি আমার পা দিয়ে রক্ত ঝরছে। এরপর আমি আর কিছু বলতে পারি না।”

হাসপাতালে মেশকাতকে দেখতে আসা কয়েকজন ছাত্রলীগ নেতা বলেন, হলের বাইরে থেকে তাকে লক্ষ্য করে কেউ গুলি ছুড়েছিল বলে ধারণা করছেন তারা।

সূর্যসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. মকবুল হোসেন ভূইয়া রাতে ঘটনাটি শুনে মেশকাতের খবর নেওয়ার জন্য হলের একজন কমকর্তাকে হাসপাতালে পাঠানোর কথা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ

আপডেট টাইম : ১১:৩০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯