ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

পাবনার সাঁথিয়ায় ৫ গ্রামের প্রায় ২০ হাজার মানুষের একমাত্র ভরসা বাঁশের সাঁকো

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৯:১৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুলাই ২০১৯
  • ৩৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ পাবনার সাঁথিয়ায় ৫ গ্রামের প্রায় ২০ হাজার মানুষের চলাচলের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। প্রতিবছরই এই সাঁকোটি ভেঙে যায় আর গ্রামবাসী মিলে প্রতিবারই চাঁদা তুলে পুনর্নির্মাণ করে। স্বাধীনতার পর থেকে এভাবেই চলছে তাদের দিনের পর দিন। দেখার যেন কেউ নেই।

জানা যায়, পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমড়া ইউনিয়নের মধ্যে দিয়ে বড়াল নদীর শাখা বলেশ্বর নদীটি চিনিনাড়ী-বিলকলমী’র উপর দিয়ে বয়ে গেছে। প্রতিবছরই বর্ষা মৌসুমে ওই নদীর উপর গ্রামবাসী চাঁদা তুলে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাঁশের সাঁকো তৈরি করেন। এ বাঁশের সাঁকো দিয়ে অত্র এলাকার নলভাঙ্গা, চিনিনাড়ী সেলন্দা, চরাচেথুলিয়া বিলকলমী,খামার সানিলাসহ অন্তত ৬টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ পারাপার হয়। এমনকি আশপাশের স্কুল কলেজের শিক্ষার্থীরা প্রায় ১শ’ ফুট দীর্ঘ ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে চিনিনাড়ী দাখিল মাদ্রাসা, বিলকলমী প্রাথমিক বিদ্যালয়,পার্শ্ববর্তী বেড়া আল হেরা স্কুল এন্ড কলেজ, বেড়া সরকারি ডিগ্রি কলেজ, সাঁথিয়া সরকারি কলেজ, বাঘাবাড়ী, শাহজাদপুর স্কুল এন্ড কলেজে যাতায়াত করে।

ফলে প্রায়ই ঘটে কোনো না কোনো দুর্ঘটনা। কৃষকদের কৃষিপণ্য পারাপারের জন্য একমাত্র ভরসা ওই একটি মাত্র বাঁশের সাঁকো। নইলে অনেক দূর ঘুরে মাটির রাস্তা দিয়ে তাদের যেতে হয়। আশপাশের বিভিন্ন হাট বাজারে যেতে কৃষিপণ্য ঝুঁকি নিয়ে পার হতে হয়। এলাকাবাসীর বহুদিনের দাবি এখানে একটি ব্রিজের। তারা জানায় ওখানে একটি ব্রিজ হলে শুধু এলাকারই উন্নয়ন নয় সাঁথিয়া, শাহজাদপুর ও বেড়া উপজেলার এবং পাবনা-ঢাকা মহাসড়কের সঙ্গে সহজেই যোগাযোগ সম্ভব হবে।

সরজমিন ওই এলাকায় গিয়ে দেখা যায়, চিনিনাড়ী ও বিলকলমী গ্রামের গোলজার প্রাং’র বাড়ির ওপারে আবদুল হাই এর বাড়ির সামনে পাকা সড়ক পর্যন্ত গ্রামবাসীরা চাঁদা তুলে বাঁশ দিয়ে সাঁকোটি নতুন করে মেরামত করছেন। সেখানে তাদেরকে তদারকি করছেন চিনিনাড়ী গ্রামের বাসিন্দা ও চিনিনাড়ী দাখিল মাদরাসার অধ্যক্ষ মোজাম্মেল হোসেন। তিনি বলেন, আমরা প্রতি বছরই নিজেরাই গ্রামবাসী মিলে চাঁদা তুলে ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এ সাঁকোটি তৈরি করি। তবে সরকারি সহায়তায় একটি ব্রিজ হলে ৫-৬ টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ উপকৃত হবে।

অপরদিকে স্বেচ্ছাশ্রমের মাধ্যেমে সাঁকো তৈরি করতে আসা চিনিনাড়ী গ্রামের সন্তেষ জানান, স্বাধীনতার পর থেকে প্রতিবছরই আমরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এখানে সাঁকো তৈরি করি। আমাদের দেখার কেউ নেই। এ বিষয়ে নাগডেমড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নাগডেমড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ জানান, ওখানে একটি ব্রিজ হওয়া দরকার। এতে করে ৪-৫টি গ্রামের মানুষের গ্রাম ও শহরের সঙ্গে খুব সহজেই যোগাযোগের উন্নয়ন হবে।

আমি সংশ্লিষ্ট দপ্তরের কথা বলে অতিদ্রুত একটি ব্রিজের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। সাঁথিয়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী শহিদুল্লাহ জানান, আগামী ২০১৯-২০ অর্থবছরেই ওই প্রত্যন্ত এলাকাকে সড়ক,ব্রিজের উন্নয়ন করে শহরে পরিণত করবো যা দৃশ্যমান হবে। উপজেলা নির্বাহী অফিসার আবদুল হালিম বলেন, আমি উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দিয়েছি সরজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

পাবনার সাঁথিয়ায় ৫ গ্রামের প্রায় ২০ হাজার মানুষের একমাত্র ভরসা বাঁশের সাঁকো

আপডেট টাইম : ০৩:৫৯:১৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুলাই ২০১৯