ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

মাছ উৎপাদনে আমরা প্রথম স্থানে অবস্থান করবো: প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯
  • ৩৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। মিষ্টি পানির মাছের উৎপাদনে আমরা তৃতীয় স্থানে রয়েছি। আমরা মাছের উৎপাদনে তৃতীয় নয়, আগামীতে প্রথম স্থানে অবস্থান করবো।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমরা খাদ্যের চাহিদা পূরণ করেছি। এখন দৃষ্টি পুষ্টির দিকে। বিল, ঝিল, হাওর, বাওর, নদী নালায় পরিকল্পিতভাবে মাছ চাষ করতে হবে। মাছের চাইতে এতো নিরাপদ আমিষ আর নেই।

প্রধানমন্ত্রী বলেন, দেশে মাছ যাতে আরো উৎপাদিত হয় সে ব্যাপারে বঙ্গবন্ধু আমাদের অনুপ্রাণিত করেছিলেন। আমরা জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে দেশ পরিচালনা করে যাচ্ছি। তিনি যদি আজ বেঁচে থাকতেন তাহলে দেশ আজ উন্নতির চরম শিখরে থাকতো।

তিনি বলেন, আমরা মাছের অভয়াশ্রম করেছি। বিভিন্ন স্থানে মাছের হ্যাচারি করে দিয়েছি। প্রতিটি জলাশয়কে আগের অবস্থায় ফিরিয়ে আনবো। আমরা ডেল্টা প্লানিংয়ে মাধ্যমে নদী সংস্কারের করে পানি প্রবাহ ঠিক রাখবো। যাতে মাছের উৎপাদন বৃদ্ধি পায়।

তিনি আরো বলেন, মাছ রফতানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করছি। তবে মাছ রফতানির ক্ষেত্রে আমাদের সঠিক মানদণ্ড বজায় রাখতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

মাছ উৎপাদনে আমরা প্রথম স্থানে অবস্থান করবো: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৪:২৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯