ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে মিন্নি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯
  • ৩৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন মামলার প্রধান সাক্ষী ও নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলনে এ দাবি করেছেন বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন।

মারুফ হোসেন জানান, মঙ্গলবার দিনভর জিজ্ঞাসাবাদ ও বুধবার মিন্নির রিমান্ড মঞ্জুরের পর পুলিশের জিজ্ঞাসাবাদে রয়েছে মিন্নি। ইতোমধ্যেই মিন্নি রিফাত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ হত্যার পরিকল্পনার সঙ্গে মিন্নি যুক্ত ছিলেন জানিয়ে পুলিশ সুপার বলেন, ‘যারা হত্যাকারী ছিল তাদের সঙ্গে মিন্নি শুরু থেকেই যোগাযোগ রক্ষা করে চলেছেন। তিনি এই হত্যাকাণ্ডের পরিকল্পনায় অংশ নেন। এই হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার আগে এর পরিকল্পনা বাস্তবায়নের জন্য যা যা করা দরকার, তার সবকিছুই তিনি করেছেন। হত্যাকারীদের সঙ্গে হত্যা পরিকল্পনার মিটিংও করেছেন।’

আদালতে দেওয়া জবানবন্দীর বিষয়ে কোনো কথা বলতে চান না জানিয়ে মারুফ হোসেন বলেন, ‘একটা বিষয় বলতে চাই, শুধু টিকটক হৃদয় না, একাধিক ব্যক্তি আমাদের কাছে স্বীকার করেছে যে মিন্নি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। আমাদের কাছেও প্রাথমিকভাবে মিন্নির সংশ্লিষ্টতার বিষয়টি প্রতীয়মান হয়েছে। মিন্নি নিজে স্বীকার করেছে বলেই আমরা এই বিষয়গুলোর সত্যতা যাচাইয়ের জন্য বিজ্ঞ আদালতের কাছে যৌক্তিকতা তুলে ধরে রিমান্ডের আবেদন করেছি এবং বিজ্ঞ আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

এসপি বলেন, ‘এই মামলার বাদী যাদের হত্যাকারী দাবি করেছেন, আমরা কিন্তু রাতদিন জেগে থেকে তাদের অনেককে গ্রেপ্তার করেছি। বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ ঘটনায় অভিযুক্ত কাউকেই ছাড় দেওয়া হবে না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে মিন্নি

আপডেট টাইম : ০৪:২১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯