ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ছেলেদের পড়ায় আরো মনোযোগী হতে বললেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯
  • ৩১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ২০১৯ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল দেখে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, ফল যথেষ্ট ভালো ও সন্তোষজনক হয়েছে। মনোযোগ দিলে ফলাফল আরো ভালো হবে। আজ বুধবার সকালে গণভবনে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি গ্রহণের পর বক্তব্য দিতে গিয়ে নিজের সন্তোষের কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ৭৩ দশমিক ৯৩ ভাগ পাসের হার এটা ভালো। তিনি বলেন, আমরা এখন ৬০ দিনে ফলাফল দিতে পারছি। এবার ৫৫ দিনে এইচএসসির ফলাফল দিতে পারায় আমি খুব খুশি।

শেখ হাসিনা বলেন, শিক্ষার্থীরা মন দিয়ে লেখাপড়া করেছে বলেই ফল ভালো হচ্ছে। প্রকাশিত ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে আছে জানিয়ে প্রধানমন্ত্রী ছেলেদের পড়াশোনায় আরো মনোযোগী হয়ে ছাত্রীদের সঙ্গে ব্যবধান কমানোর পরামর্শ দেন।

শিক্ষার ওপর গুরুত্বারোপ করে সরকারপ্রধান বলেন, উন্নত সমাজ গড়তে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার সুষ্ঠু পরিবেশের এই ধারা যেন অব্যাহত থাকে সেজন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

পরীক্ষার ফল নির্দিষ্ট সময়ের আগেই প্রকাশ করতে পারায় শিক্ষামন্ত্রী, মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সকল বোর্ড, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষকদেরও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এর আগে সকাল ১০টার দিকে শিক্ষামন্ত্রী দীপু মনি প্রধানমন্ত্রীর হাতে ফলাফল হস্তান্তর করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ছেলেদের পড়ায় আরো মনোযোগী হতে বললেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০১:০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯