ঢাকা ১০:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

দেশের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনা, বিমান ও নৌবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫১:১৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯
  • ৩৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনা, বিমান ও নৌবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। আজ বুধবার সচিবালয়ে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে তিন বাহিনীর প্রধানের সঙ্গে ডিসিদের আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

জেনারেল আজিজ আহমেদ বলেন, বন্যা পরিস্থিতির অবনতি হলে সেনা, বিমান ও নৌবাহিনী সহায়তা করতে প্রস্তুত রয়েছে বলে সভায় জানানো হয়েছে। এ ছাড়া নিজের মধ্যে বোঝাপড়া কীভাবে আরও ভালো করা যায়, সে বিষয়ে জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা হয়েছে। দেশের বেশির ভাগ নদ-নদীতে বন্যার পানি বাড়ছে। আগামী দু-এক দিনের মধ্যে কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে।

পাঁচ দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন গত রোববার শুরু হয়েছে। এবার প্রথমবারের মতো প্রধান বিচারপতি, স্পিকার ও তিন বাহিনীর প্রধানদের সঙ্গেও আলোচনা হচ্ছে ডিসিদের।

এবার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কে মোট ৩৩৩টি প্রস্তাব দিয়েছেন ডিসিরা। মন্ত্রী-সচিবদের উপস্থিতিতে এসব প্রস্তাব নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত হচ্ছে। পাঁচ দিনের এই সম্মেলনে মোট ২৯টি অধিবেশন হচ্ছে। এর মধ্যে ২৪টি কার্য অধিবেশন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

দেশের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনা, বিমান ও নৌবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান

আপডেট টাইম : ১২:৫১:১৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯