ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

টানা তিন সেমিতে ব্যর্থ কোহলি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯
  • ৩৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ দ্বাদশ বিশ্বকাপে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছে ভারত। দলের অধিনায়ক বিরাট কোহলিও ছিলেন ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে। কিন্তু গতকালের সেমিফাইনালে এসে ভারতের টপঅর্ডাররা পুরোপুরিই ব্যর্থ। দলীয় ৫ রানেই বিদায় নিয়েছেন ওপেনার রোহিত শর্মা, লোকেশ রাহুল এবং দলপতি কোহলি। চলতি বিশ্বকাপে শুরু থেকেই আলোচনায় ছিলেন রোহিত শর্মা।

এক আসরে সর্বোচ্চ পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ডও গড়েছেন। সেমিতে গিয়ে ইনিংসের দ্বিতীয় ওভারেই বিদায় নেন রোহিত। ম্যাট হেনরির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরার আগে করেন মাত্র ১ রান। আরেক ওপেনার লোকেশ রাহুলও ১ রান করে একইভাবে একই বোলারকে উইকেট দিয়েছেন।

তিন নম্বরে নামা বিরাট কোহলিকে বিদায় করেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট। এলবির ফাঁদে পড়ে বিদায়ের আগে বিশ্বসেরা কোহলির ব্যাট থেকে আসে ১ রান। এবার নিয়ে তৃতীয় বিশ্বকাপ খেলতে নেমেছেন ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে এক নম্বরে থাকা কোহলি।

২০১১ বিশ্বকাপের সেমিফাইনালে মোহালিতে পাকিস্তানের বিপক্ষে কোহলি করেছিলেন ৯ রান। ২০১৫ বিশ্বকাপের সেমি ফাইনালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছিলেন ১ রান। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে কোহলি করলেন ১ রান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

টানা তিন সেমিতে ব্যর্থ কোহলি

আপডেট টাইম : ০২:৩৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯