ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

সিটি নির্বাচনে সাংবাদিক হয়রানির ঘটনা ঘটেনি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০১৫
  • ৪৭১ বার
নির্বাচন কমিশনের রিপোর্টে প্রিসাইডিং অফিসাররা জানিয়েছেন, কোন অনিয়ম হয়নি সিটি কর্পোরেশন নির্বাচনে। এবার পুলিশ তদন্ত দলকে জানালো, সিটি নির্বাচনে সাংবাদিক হয়রানির কোন ঘটনা ঘটেনি!  ‘সাংবাদিকদের বাধা দেওয়া হয়নি’ জানিয়ে তদন্ত কমিটির কাছে শপথও করেছেন একজন পুলিশ কর্মকর্তা!
রাজধানীর সেগুনবাগিচার বিভাগীয় কমিশনার কার্যালয়ে বুধবার বেলা ১১টায় তদন্ত কমিটি ২০ পুলিশ কর্মকর্তার বক্তব্য শোনে। একই সঙ্গে তাদের কাছ থেকে লিখিত বক্তব্য নেওয়া হয়। এদের মধ্যে ৮ জন ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ১২ জন পুলিশের উপ-পরিদর্শক ছিলেন।
ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনিছুর রহমানকে (সার্বিক) আহ্বায়ক করে ঢাকা উত্তর-দক্ষিণ সিটির জন্য তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম-কমিশনার রেজাউল করিম (ক্রাইমস এ্যান্ড অপারেশন) ও নির্বাচন কমিশনের উপ-সচিব আবদুল অদুদ।
গত রোববার তদন্ত কমিটি প্রথম দফায় ৩০টি ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার বক্তব্য শোনে। ওই দিন প্রিসাইডিং অফিসাররা তদন্ত কমিটিকে জানিয়েছিলেন, ভোটকেন্দ্রে এমন কিছু ঘটেনি, সব স্বাভাবিকই ছিল।
নির্বাচন কমিশনের উপ-সচিব আবদুল অদুদ জানান, “২৪ মে সহকারী রিটার্নিং অফিসার ও পর্যবেক্ষকদের বক্তব্য শোনা হবে। এ ছাড়া ২৮ মে ভুক্তভোগী সাংবাদিকের বক্তব্য শোনা হবে।”
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

সিটি নির্বাচনে সাংবাদিক হয়রানির ঘটনা ঘটেনি

আপডেট টাইম : ০৩:১৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০১৫