ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কৃষকদের বড় অঙ্কের ভর্তুকি দিতে হবে: চরমোনাই পীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০১৯
  • ২৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশব্যাপী কৃষকরা আর্তনাদ করছে। ধান ফলিয়ে ন্যায্য মূল্য পাচ্ছে না। সিন্ডিকেটের মাধ্যমে নানা হয়রানীর শিকার হচ্ছে কৃষকরা। তাই বড় অঙ্কের ভর্তুকি দিয়ে ধান কিনতে হবে সরকার। রোববার এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মু. রেজাউল করীম এ কথা বলেন।

তিনি বলেন, দিন দিন কৃষিপণ্যের দাম কমে যাওয়ায় কৃষিকাজ ও উৎপাদনে আগ্রহ হারাচ্ছে কৃষকরা। এমন পরিস্থিতি দেশকে চরম ঝুঁকিতে ফেলবে। এ সমস্যার দ্রুত সমাধান না হলে দেশ কঠিন খাদ্য সংকটে পড়বে।

পীর সাহেব চরমোনাই আরও বলেন, বিদেশ নির্ভর স্বার্থান্বেষী একটি সিন্ডিকেট অধিক মূল্যে বিদেশ থেকে চাল, ডাল ও গমসহ নানা কৃষিপণ্য আমদানি করে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। এ সিন্ডিকেট ও নির্দিষ্ট একটি দলের ক্যাডাররা পরিকল্পিতভাবে বাজার নিয়ন্ত্রণ করছে। যার ফলে সাধারণ কৃষকরা উৎপাদিত পণ্য বিক্রি করে মূল পুঁজি নিয়ে ঘরে ফিরতে পারে না।

তাই সিন্ডিকেট ভেঙ্গে ধানসহ সকল কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। এ অবস্থা নিরসনে কৃষকদের বড় অঙ্কের ভর্তুকি দিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কৃষকদের বড় অঙ্কের ভর্তুকি দিতে হবে: চরমোনাই পীর

আপডেট টাইম : ০৫:৩৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০১৯